গোপালগঞ্জে জোর করে বিষ প্রয়োগে গৃহবধূকে হত্যার অভিযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিয়ের ১৫ দিন পর শারীরিক নির্যাতন ও বিষ প্রয়োগে নুসরাত হোসেন সানজিদা ওরফে তন্নী (১৮) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আরিফুল খান ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।
এমন ঘটনা ঘটেছে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের চর গোপালপুর গ্রামে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নের চর গোপালপুর গ্রামের জাহাঙ্গীর খানের মেয়ে নুসরাত হোসেন সানজিদা ওরফে তন্নীর সাথে একই গ্রামের জাফর খানের ছেলে আরিফুল খানের প্রেমের সম্পর্ক ছিলো। ১৫ দিন আগে ওই ছেলে রাতের বেলায় তন্নীর সাথে দেখা করতে আসলে গ্রামের লোকজন ধরে তাদের বিয়ে দিয়ে দেয়। তারপর তন্নীকে তার স্বামী আরিফুল তাদের বাড়িতে নেয়নি। গত রোববার তন্নী নিজে স্বামীর বাড়িতে গিয়ে ওঠে।
নিহত তন্নীর বাবা জাহাঙ্গীর খান বলেন, পরদিন সোমবার তন্নী বাড়িতে এসে জানায়, তার নামে দুই বিঘা জমি লিখে দিতে বলেছে, শশুরবাড়ির লোকজন। এরপর আমার মেয়ে স্বামীর বাড়ি চলে যায়। মঙ্গলবার সকালে আমার মেয়েকে আমাদের বাড়ির সামনের রাস্তায় ফেলে যায় স্বামীসহ শশুরবাড়ির লোকজন। এর আগে তাকে মারপিট করে মুখে বিষ ঢেলে দেয় শ্বশুর বাড়ির লোকজন। মেয়েকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গোপালগঞ্জ ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করি । সেখানে অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে আমার মেয়ে মারা যায়। আমার মেয়েকে শারীরিক নির্যাতন ও মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।
এবিষয়ে অভিযুক্ত আরিফুল খানের বাড়িতে গেলে ঘর তালাবন্ধ করে পালিয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। এছাড়া আরিফুলের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রয়েছে। তবে মেয়ের পরিবারের লোকজন এখনো কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(টিবি/এএস/ফেব্রুয়ারি ২৫, ২০২৬)
পাঠকের মতামত:
- বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
- গোপালগঞ্জে জোর করে বিষ প্রয়োগে গৃহবধূকে হত্যার অভিযোগ
- আইন ও ফিটনেস পরীক্ষায় পাস করলেই দলে ফিরতে পারবেন সাকিব
- ‘বিএনপির পরিচয় থাকায় জুলাই আন্দোলনের অনেকেই বঞ্চিত’
- ঈদের ইত্যাদির দর্শক পর্বে থাকছেন মোশাররফ করিম
- অবৈধ সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড
- ‘বাংলাদেশ ব্যাংক কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ’
- ‘পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে’
- ধর্মীয় উন্নয়নে যৌথ পথে বাংলাদেশ–মালয়েশিয়া
- ‘সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা’
- ‘বইমেলায় এবার মবের আশঙ্কা নেই’
- ‘রাষ্ট্রপতি অনেক কিছু চেপে গেছেন, জাতি অবুঝ নয়’
- বেতন-বোনাস পরিশোধে বকেয়া প্রণোদনার পাশাপাশি ‘সফট লোন’ চায় বিজিএমইএ
- এবারও জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা
- গোপালগঞ্জে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে ২ স্কুল ছাত্র নিহত
- বাংলাদেশকে ঔপনিবেশিক অবস্থা থেকে রক্ষা করার জন্যই ৬-দফা
- পাংশায় এজাহারভুক্ত ৩ আসামী গ্রেফতার
- সাতক্ষীরায় দেড় বছর ধরে রতন বৈদ্যের ঘরবাড়িসহ ৫৮ শতক জমি জবরদখল
- সড়কে আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি, আ.লীগের দুই নেতা কারাগারে
- ৩ মাসের মধ্যে চিকিৎসকদের ২৪ ঘণ্টা অস্ত্রপাচারের নির্দেশ দিলেন বাবর এমপি
- অতিরিক্ত খাজনার নামে চাঁদাবাজি বন্ধ না করলে আন্দোলনের হুশিয়ারি
- মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন
- হাটের ইজারার টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা
- রাজৈরে আওয়ামী লীগের বন্ধ অফিসের গেটে জাতীয় পতাকা উত্তোলন
- বালিয়াকান্দিতে রাতের অন্ধকারে কৃষকের জমির পেঁয়াজ ক্ষেত নষ্ট করল দুর্বৃত্তরা
- মহম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন : ঘাতক ইরফান সম্পর্কে যা জানা গেলো
- মেহেরপুর জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
- মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন
- ‘বাড়ানো হচ্ছে সৈয়দপুর রেলকারখানার উৎপাদন সক্ষমতা’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- বাগেরহাটে বিএনপি নেতাকে বহিস্কার, প্রতিবাদে মিছিল সমাবেশ মানববন্ধন
- ব্রাহ্মণবাড়িয়ায় কবি সাহিত্যিকদের মিলন মেলা
- অবৈধ সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- একান্নবর্তী পারিবারিক ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি, ফরিদপুরের ‘মহামায়া ভাণ্ডার’
- শিউলি আহমেদ’র কবিতা
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
২৫ ফেব্রুয়ারি ২০২৬
- গোপালগঞ্জে জোর করে বিষ প্রয়োগে গৃহবধূকে হত্যার অভিযোগ
- গোপালগঞ্জে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে ২ স্কুল ছাত্র নিহত
-1.gif)








