E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টুঙ্গিপাড়ায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের বকনা বাছুর বিতরণ

২০২৬ ফেব্রুয়ারি ২৫ ১৭:৩৪:০০
টুঙ্গিপাড়ায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের বকনা বাছুর বিতরণ

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বাছাইকৃত ৬০ জন প্রকৃত জেলেদের মাঝে বাছুর বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলমের সভাপতিত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাস, কৃষি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. খাইরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

বিতরন অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত প্রান্তিক মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। গবাদিপশু পালন তাদের জন্য একটি টেকসই আয়ের পথ তৈরি করবে। জেলেরা যাতে দেশীয় প্রজাতির মাছ ধ্বংস না তাই সরকার থেকে বকনা বাছুর দিয়েছে। কেউ বাছুর বিক্রি করলে তার প্রয়োজনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পরে টুঙ্গিপাড়া উপজেলার ৬০ জন প্রান্তিক নিবন্ধিত জেলেদের হাতে ১টি করে বকনা বাছুর তুলে দেন অতিথিরা।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৬)

পাঠকের মতামত:

২৫ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test