E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফুলপুরে অতিরিক্ত দামে সার বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

২০২৬ ফেব্রুয়ারি ২৫ ১৭:৫৬:৫৬
ফুলপুরে অতিরিক্ত দামে সার বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে অতিরিক্ত দামে সার বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ বুধবার উপজেলার ভাইটকান্দি বাজারে অতিরিক্ত দামে সার বিক্রি হচ্ছে এমন সংবাদের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় কৃষি পন্যের মূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(এসআই/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৬)

পাঠকের মতামত:

২৫ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test