E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরা- ২ আসনের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে লিফলেট বিতরণ করলেন মিথুন রায় চৌধুরী  

২০২৬ ফেব্রুয়ারি ২৫ ১৮:৪৪:৫০
মাগুরা- ২ আসনের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে লিফলেট বিতরণ করলেন মিথুন রায় চৌধুরী  

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরা- ২ আসনের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে লিফলেট বিতরণ করলেন, সাংস্কৃতিক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সুযোগ্য পুত্র মাগুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী। 

"সবার আগে বাংলাদেশ "এই প্রতিপাদ্য নিয়ে আজ বুধবার বিকালে এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয় মহম্মদপুর সদর বাজারে। তাঁর পক্ষ থেকে অন্যায় ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা, এলাকাবাসীকে সহযোগিতার আহ্বান জানান।

এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অন্যায়-অনিয়ম দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে এলাকাবাসীর উদ্দেশ্যে একটি বার্তা প্রদান করেছেন মিঠুন রায় চৌধুরী।

চিঠিতে তিনি জানান, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি,দালালি ও মাদকের মতো কোনো অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে না।

তিনি আরও উল্লেখ করেন, তার দল বা অন্য কেউ এসব কর্মকাণ্ডে জড়িয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করা হয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে এলাকায় সুশাসন প্রতিষ্ঠা এবং অপরাধমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। লিফলেট বিতরণের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মহম্মদপুর উপজেলার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মন্ত্রী মহোদয়ের সুযোগ্য পুত্র মাগুরা জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মিথুন রায় চৌধুরী প্রেসক্লাব মহম্মদপুরকে প্রচারের জন্য ও পাশে থাকার আহ্বান জানান। প্রেসক্লাব মহম্মদপুর বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে। এবং প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যদের উপস্থিতিতে এ লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়।

(বিএস/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৬)

পাঠকের মতামত:

২৫ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test