E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাওয়া-লৌহজং-মুক্তারপুর আঞ্চলিক সড়ক

সিমেন্টবাহী ভারী যানবাহনের দৌরাত্ম্য: যানজট ও দুর্ঘটনা বাড়ছে, জনভোগান্তি চরমে

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১৮:২৮:৫৮
সিমেন্টবাহী ভারী যানবাহনের দৌরাত্ম্য: যানজট ও দুর্ঘটনা বাড়ছে, জনভোগান্তি চরমে

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মাওয়া থেকে লৌহজং বালিগাঁও হয়ে মুন্সীগঞ্জের মুক্তারপুর পর্যন্ত আঞ্চলিক সড়কে প্রতিদিন তীব্র যানজটে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আর এ যানজটের মূল কারণ হচ্ছে আঞ্চলিক এ সড়কে বারী যানবাহন চলাচল। বিশেষ করে সিমেন্ট ও মিকচারবাহী লরিগুলো দিনের বেরায় চলাচল করায় সড়কের উপর থাকা বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ যানজটের সৃষ্টি হচ্ছে। এ নিয়ে বৃহস্পতিবার লৌহজং উপজেলা উপজেলা মাসিক ইসন শৃঙ্খণা সভায় ব্যাপক আলোচনা ও ক্ষোভ প্রকার করা হয়। 

স্থানীয়দের অভিযোগ, মুন্সীগঞ্জের মুক্তারপুর ও নারায়নগঞ্জের সিমেন্ট কোম্পানির গাড়িগুলো যাওয়ার সময় পঞ্চবটি হয়ে দক্ষিণবঙ্গে চলে যায়, দক্ষিণবঙ্গ থেকে ফিরে আসার সময় বিভিন্ন সিমেন্ট কোম্পানির ভারী মিক্সার ও লরিগুলো মাওয়া-লৌহজং-মুক্তারপুর এ সড়কে চলাচল করায় পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে।

অভিযোগ উঠেছে, মুন্সীগঞ্জের সাহা সিমেন্ট সহ অন্যান্য সিমেন্ট কোম্পানির বড় বড় ভারী মিক্সার ও ১০ চাকা থেকে ৩২ চাকার লরি দক্ষিণবঙ্গ থেকে আসার সময় মাওয়া চৌরাস্তা এলাকায় গোপনে লরি হতে তেল বিক্রি করে পরে মুক্তারপুর তাদের নির্দিষ্ট কারখানায় চলে যায়। এসব গাড়ি মুক্তারপুর শিল্পাঞ্চলে যাওযার জন্য মাওয়া বালিগাঁও-মুন্সীগঞ্জ আঞ্চলিক সড়ক ব্যবহার করছে বলে জানা গেছে।

স্থানীয়রা আরও জানান, আঞ্চলিক এই সড়কটি ভারী যানবাহন চলাচলের উপযোগী নয়। তবুও দিনের বেলায় অবাধে ভারী লরি চলাচল করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রমজান মাসে যানজট আরও তীব্র আকার ধারণ করেছে। শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হচ্ছে।

ভারী লরির চাপে সড়কের দুই পাশে ধস নামছে, বিভিন্ন স্থানে ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। এতে জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

স্থানীয়দের দাবি, অবিলম্বে দিনের বেলায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ এবং বিকল্প রুট নির্ধারণ না করলে পরিস্থিতি আরও ভযাবহ হয়ে উঠবে। পাশাপাশি অবৈধভাবে তেল বিক্রির অভিযোগও তদন্তের আওতায় আনার দাবী জানান তারা।

এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু বলেন, বিষয়টি আমিও লক্ষ্য করেছি। সিমেন্টের গাড়ির কারণে এখানে যানজট সৃষ্টি হচ্ছে। আমাদের আঞ্চলিক সড়কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। খুব শিগগিরই মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

(এমকে/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২৬)

পাঠকের মতামত:

২৬ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test