পাংশায় পূর্ব শত্রুতা জেরে বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় পূর্ব শত্রুতা জেরে বসত বাড়িতে রাতের অন্ধকারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পাংশা মডেল থানায় সাত জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া খালপাড়া এলাকার কালাম খানের স্ত্রী পান্না খাতুন লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযুক্তরা হলেন, সরিষা ইউনিয়নের প্রেমটিয়া খালপাড়া এলাকার মসলেম উদ্দিন মোল্লার ছেলে মনোয়ার মন্ডল, ইলা মন্ডলের ছেলে মিলন মন্ডল, সালাম মন্ডলের ছেলে জাহাঙ্গীর মন্ডল, মাসুদ মন্ডলের ছেলে রাব্বি মন্ডল, সুনা মন্ডলের ছেলে টকেন মন্ডল, জুমারত মন্ডলের ছেলে মসলেম উদ্দিন মোল্লা ও সারোয়ার মন্ডল।
ভুক্তভোগী পান্না খাতুনের দাবি, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তাদের ক্ষতি করতে ষড়যন্ত্র করে আসছিল। কিছুদিন আগে অভিযুক্তরা তার পরিত্যক্ত খরির ঘরে অবৈধ অস্ত্র রেখে সেনাবাহিনীতে খবর দেয়। পরে সেনাবাহিনী সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করে নিয়ে যায়।
তিনি বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় অভিযুক্তরা আমার ক্ষতি করতে খরির ঘরে আগুন লাগিয়ে দেয়। পরে আমার পাশের বাড়ির লোকজনের চিৎকারে আমরা বাইরে এসে আগুন দেখতে পাই।পরে প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিভায়।এতে আমার অনেক মালামাল পুড়ে গেছে।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে একজন সাব ইন্সপেক্টর কে তদন্তের ভার দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
(একে/এএস/ফেব্রুয়ারি ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
- ‘এপস্টেইনের অপরাধ সম্পর্কে কোনো ধারণা ছিল না’
- ‘ড. মুহাম্মদ ইউনূসের উচিত হয়নি এই দেশের দায়িত্ব নেওয়া’
- ওসমান হাদি হত্যা মামলা, অধিকতর তদন্ত প্রতিবেদন ১১ মার্চ
- রাষ্ট্রপতির অপসারণ চেয়ে লিগ্যাল নোটিশ
- ফরিদপুরে কম্প্রেসার মেশিনের বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যার ঘটনায় মূল আসামি গ্রেপ্তার
- নগরকান্দায় ফসলি জমি কাটায় অভিযান, ৬০ হাজার টাকা জরিমানা
- সাকিবের মামলা নিষ্পত্তিতে সরকারের ভূমিকা চান পাইলট
- ‘ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির’
- ‘বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে’
- পাংশায় পূর্ব শত্রুতা জেরে বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
- জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে বিভিন্ন দেশের সমর্থন
- আয়কর রিটার্ন দেওয়ার সময় আরও একমাস বাড়লো
- 'ইয়াহিয়া ও ভুট্টো সাংবিধানিক সংকট নিয়ে দুই ঘন্টা বৈঠক করেন'
- কম্বল বিতরণকে কেন্দ্র করে জামায়াত নেতার নেতৃত্বে নারী ইউপি চেয়ারম্যানকে মারপিট
- ২৫ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ৭৯ বিলিয়ন ডলার
- ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করল সরকার
- মাসে ১৫ লক্ষ টাকার চাঁদাবাজি, প্রশাসন নিশ্চুপ
- এমপি রুবেলকে ফুলেল শুভেচ্ছা জানাল কো-অপারেটিভ প্রেসক্লাব ময়মনসিংহ
- সাতক্ষীরায় গরু বোঝাই ইঞ্জিনভ্যান উল্টে চালক নিহত, আহত ৩
- মতাদর্শের ভিন্নতাই গণতন্ত্রের সৌন্দর্য: এমপি হারুন
- সিমেন্টবাহী ভারী যানবাহনের দৌরাত্ম্য: যানজট ও দুর্ঘটনা বাড়ছে, জনভোগান্তি চরমে
- নড়াইলে বাবা-ছেলে হত্যায় ৬৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ৭
- লিচুর রাজ্য ঈশ্বরদীতে গাছে গাছে মুকুলের সমারোহ, বাম্পার ফলনের আশা
- ঈশ্বরগঞ্জে একই স্কুলের ৬ জনের বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদান
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন
- একান্নবর্তী পারিবারিক ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি, ফরিদপুরের ‘মহামায়া ভাণ্ডার’
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
- ব্রাহ্মণবাড়িয়ায় কবি সাহিত্যিকদের মিলন মেলা
- ‘বাড়ানো হচ্ছে সৈয়দপুর রেলকারখানার উৎপাদন সক্ষমতা’
- বাগেরহাটে বিএনপি নেতাকে বহিস্কার, প্রতিবাদে মিছিল সমাবেশ মানববন্ধন
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস
- শিউলি আহমেদ’র কবিতা
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মেহেরপুরে হা-ডু-ডু খেলার আয়োজন
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
২৭ ফেব্রুয়ারি ২০২৬
- ফরিদপুরে কম্প্রেসার মেশিনের বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যার ঘটনায় মূল আসামি গ্রেপ্তার
- নগরকান্দায় ফসলি জমি কাটায় অভিযান, ৬০ হাজার টাকা জরিমানা
- পাংশায় পূর্ব শত্রুতা জেরে বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
-1.gif)








