ফরিদপুরে কম্প্রেসার মেশিনের বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যার ঘটনায় মূল আসামি গ্রেপ্তার
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) ফরিদপুরে চাঞ্চল্যকর শ্রমিক হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিয়াত শেখ ওরফে হাকিম (২২)–কে মাগুরা জেলার শ্রীপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব ১০ এর কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম।
র্যাব জানায়, গত ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে আকিজ-বশির গ্রুপের একটি জুট মিলে কর্মরত শ্রমিক ভিকটিম মো. সজিব ওরফে শরীফ (১৯) কাজ শেষে কম্প্রেসার মেশিনের সাহায্যে শরীরের ধুলাবালি পরিষ্কার করছিলেন। এ সময় অভিযুক্ত রিয়াত শেখ ওরফে হাকিম ও তার এক সহযোগী কম্প্রেসার মেশিনের উচ্চচাপের বাতাস ভিকটিমের পায়ুপথে প্রবেশ করায়। এতে তার পেট ফুলে যায় এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৫ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৬টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, অতিরিক্ত চাপের বাতাস প্রবেশে ভিকটিমের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ফলে অস্ত্রোপচারের পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় ভিকটিমের পিতা বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করলে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে। ঘটনার পর থেকে পলাতক থাকা প্রধান আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-১০ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই তাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, এ ধরনের নৃশংস ও অমানবিক অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
(ডিসি/এএস/ফেব্রুয়ারি ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার, মানতে হবে যে নির্দেশনা
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- সালথায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- দিনাজপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়ালকে স্বজনদের কাছে হস্তান্তর
- নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- বারো রকম বারো ছড়া
- ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেস থেকে সুয়ালওয়েলের পদত্যাগ
- ‘কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- মোস্তাফিজের জায়গায় আইপিএল খেলতে গিয়ে পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি
- কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব
- বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
-1.gif)








