E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদের অপরাধে জরিমানা 

২০২৬ ফেব্রুয়ারি ২৭ ১৮:০২:৩২
মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদের অপরাধে জরিমানা 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদের অপরাধে এক ওষুধ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল বৃহস্পতিবার বিকালে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে অভিযান পরিচালনা করে মোল্লা ফার্মেসির মালিক হেদায়েত মোল্লাকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার। এসময় টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, কুশলী ইউনিয়নের নিলফা বাজারের মোল্লা ফার্মেসির মালিক হেদায়েত মোল্লার বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি সহ আরো বেশ কিছু অভিযোগ রয়েছে। ওই ফার্মিসিতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ কারণে ফার্মেসি মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রশাসনের ওই কর্মকর্তা।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৬)

পাঠকের মতামত:

২৭ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test