E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা

২০২৬ ফেব্রুয়ারি ২৮ ১২:০৬:৩৪
মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পাওয়ায় মাগুরার মহম্মদপুরের কৃতিসন্তান,বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরী এমপিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শুক্রবার (২৭ ফেব্রয়ারি) বিকেলে প্রেসক্লাব মহম্মদপুরে কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা প্রদান করা হয় বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রী এ্যাড.নিতাই রায় চৌধুরীকে। প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুলের সভাপতিত্বে মাগুরা-১:সংসদ সদস্য মনোয়ার হোসেন খাঁন, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা। সিনিয়র সাংবাদিক এস.আর.এ হান্নানের সঞ্চালনায় প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে উপজেলার সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংস্কৃতিমন্ত্রী এ্যাড.নিতাই রায় চৌধুরী এমপিকে এ নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। মহম্মদপুর উপজেলা বিএনপি,অঙ্গ ও তার সহযোগী সংগঠন এই সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধা। অনুষ্ঠানে অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন মাগুরায়-১আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খাঁন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টন এবং উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম তারা।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম- আহবায়ক এ্যাড.খাঁন রোকনুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাড. মিথুন রায় চৌধুরী,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু,উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আযম সাবুমিয়া,সাবেক সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান,অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম ইউনুস আলী ও মিজানুর রহমান কাবুল প্রমুখ।

এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(বিএসআর/এএস/ফেব্রুয়ারি ২৮, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test