একটি ভালো কাজের বিনিময়ে ফ্রি’তে মিলছে ইফতার
প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামের চিলমারীতে দিনে একটি ভালো কাজ করলেই ফ্রিতে মিলছে ইফতার। ব্যতিক্রমধর্মী এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের মধ্যে কিছুটা ভালো কাজ করার মানসিকতা বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে ইফতার ও রাতের খাবারের নিশ্চয়তা বাড়ায় ছিন্নমুল ও হতদরিদ্র পরিবারের মানুষগুলো ভীষণ খুশি। প্রতিদিন প্রায় ৫ থেকে ৬ শতাধিক মানুষকে বিনামূল্যে খাবার পৌঁছে দিচ্ছে রাজধানী ভিত্তিক একটি সংগঠন ‘ভালো কাজের হোটেল।’
সরজমিনে জেলার চিলমারী উপজেলার রমনা রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায় শত শত ছিন্নমুল নারী ও পুরুষের সমাগম। সেখানে শিশুরাও চলে এসেছে। সংগঠনের সিনিয়র স্বেচ্ছাসেবক নুর আলম রাঙা জানান, আমরা আজ এখানে ৬শতাধিক মানুষের জন্য ইফতারির আয়োজন করেছি। এরমধ্যে থাকছে বিরিয়ানি, মুরগীর রোস্ট, খেজুর ও সরবত। শুধুমাত্র দিনে একটি ভালো কাজ করলেই বিনামূল্যে খাবার তুলে দেয়া হচ্ছে অসহায় সাধারণ মানুষগুলোর মুখে।
তিনি আরও জানান, ঢাকা ভিত্তিক ইয়ুথ ফর বাংলাদেশ নামে একটি সংগঠনের শাখা সংগঠন ভালো কাজের হোটেল। এই সংগঠনে ৪ হাজার ১শ’জন সদস্য রয়েছে। যারা প্রতিদিন ১০টাকা করে ডোনেট করছেন। তাদের আর্থিক সহযোগিতায় এই কার্যক্রমটি কুড়িগ্রামসহ দেশের ৪টি স্থানে চলমান রয়েছে। আমরা পথচারী ও ছিন্নমূল মানুষকে এই কার্যক্রমের আওতায় এনেছি। ২০১৯ সাল থেকে বিভিন্ন উদ্দীপনামূলক কাজের মাধ্যমে আমাদের এই কর্মসূচিটি চলমান রয়েছে।
বিনামূল্যে ইফতার খেতে আসা লোকজনের সাথে কথা বললে তারা জানান, এরা ভালো কাজ ছাড়া আর কিছুই চান না, একটি ভালো কাজ করলেই তারা বিনামূল্যে খাবার দিচ্ছেন। এতে আমাদের মতো গরীর মানুষের খুব উপকার হচ্ছে।
রমনা রেলওয়ে বস্তির নসিমন বেওয়া জানান, ‘ভালো উপকার হয় হামার। হামারতো বাড়িত খাবার নাই। সেই জন্যেতো এটে খাবার আসি। এই খাবার দিয়া হামার ভালো উপকার হয়। আজক্যা একজনের মনে করো মহিলা মাইনসের ঠ্যাঙ কাটা গেইছে তাকে হাসপাতালোত নিয়ে গেইছি। ঠ্যাঙটা পরিস্কার করিয়া বাড়িত থুয়া আসছি।’
ভালো কাজের নমুনা হিসেবে রমনা ব্যাপারী পাড়া থেকে আসা ছালমা বেগম জানান, ‘এক বুড়া মানুষ একবারে অচল বিছনা থাকি উঠবেরে পায় না। তাকে গোসল টোসল করায়া ঘরোত পৌঁছি দিছি।’ এমন নানা ধরণের ছোটখাটো ভালো কাজের পুরস্কার স্বরুপ লোকজনকে ফ্রিতে ইফতার তুলো দেয়া হচ্ছে।
বিষয়টি নিয়ে স্থানীয় যুবক সাব্বির জানান, আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন ৫ থেকে ৬শ. মানুষকে একটি ভালো কাজের বিনিময়ে বিনামূল্যে খাবার তুলে দিচ্ছেন ভালো কাজের হোটেল প্রতিষ্ঠানটি। এটি একটি মহৎ উদ্যোগ! পিছিয়ে পরা ও দুর্যোগ কবলিত কুড়িগ্রামের হতদরিদ্র পরিবারগুলোর জন্য ভালো কাজের হোটেল আশীর্বাদ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রশসংসনীয় এই উদ্যোগটি জেলায় চলমান থাকবে এই প্রত্যাশা আমরা করছি।
সংগঠনের স্বেচ্ছাসেবক লিমন জানান, সংগঠনের সদস্য, বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় বর্তমানে কুড়িগ্রামসহ ঢাকা, চট্টগ্রাম ও মাদারীপুরে এই কার্যক্রম চলমান রয়েছে। পুরো রমজান মাস জুড়ে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। এই ধরণের উদ্যোগে খুশি স্থানীয় নিম্নআয়ের মানুষ।
(পিএস/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন তাসনিয়া ফারিণ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু’
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- নেমন্তন্ন
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শেরপুরে অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে, ২ হাসপাতালে জরিমানা
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
২৩ নভেম্বর ২০২৬
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
-1.gif)








