এনপিসিবিএল-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয়দের চিকিৎসাসেবা
ঈশ্বরদী প্রতিনিধি : রূপপুর এলাকার স্থানীয় জনগোষ্ঠীর দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রূপপুর হাই স্কুল মাঠে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে রূপপুর এলাকার ১৮২ জন নারী ও পুরুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। সেবাগ্রহীতাদের মধ্যে নারীর সংখ্যাই ছিল বেশি। পাশাপাশি শিশু, প্রবীণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ক্যাম্প থেকে চিকিৎসাসেবা নেন।
ডাক্তার মার্টিনের নেতৃত্বে চৌকস মেডিকেল টিম দ্বারা এই মেডিকেল ক্যাম্পে ফ্রি কনসালটেন্সি, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরিমাপসহ নানা ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। সকাল থেকেই আশেপাশের এলাকা থেকে আগত মানুষ চিকিৎসাসেবা নিতে ভিড় করেন।
উদ্বোধন করেন এনপিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার। সভাপতিত্ব করেন এনপিসিবিএল এর পিপিএস ও ডিসিএস এস এম মাহমুদ আরাফাত।
রূপপুর পারমাণবিকের মেডিকেল সেন্টারের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান ও উপ-ব্যবস্থাপক রবিউল হাসান ফ্রি মেডিকেল ক্যাম্পের সমন্বয় সাধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. জায়েদুল হাসান বলেন, রূপপুর প্রকল্পে আধুনিক মানের মেডিকেল সেন্টার স্থাপন করা হয়েছে, যেখানে প্রকল্পে কর্মরতদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হচ্ছে। এর পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জন্যও বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনপিসিবিএল নিয়মিতভাবে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এলাকার মানুষ যেন ন্যূনতম স্বাস্থ্যসেবার জন্য কষ্ট না পায়—এটাই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতি মাসেই অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্থানীয় জনগণের রোগ নির্ণয় ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে।
স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার দরিদ্র মানুষ সহজেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পাওয়ার সুযোগ পাচ্ছেন, যা তাদের জন্য অত্যন্ত সহায়ক।
সভাপতির বক্তব্যে এস এম মাহমুদ আরাফাত বলেন, মানুষের প্রতি দায়িত্ববোধ, মানিবকতা এবং সামাজিক দায়বদ্ধতার এক শক্তিশালী উদাহরণ। ডঃ জাহেদুল হাসান এর নেতৃত্বে এনপিসিবিএল এর বর্তমান ব্যবস্থাপনা টিম ও চিকিৎসক দলের এমন জনহিতকর উদ্যোগ সর্বস্তরে প্রশংসিত হচ্ছে।
(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
- গোপালগঞ্জে চাকরি মেলা ও সেমিনার
- সালথার ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
- ফোড়ার অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর বিক্ষোভ
- ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্ত: যাচ্ছে সোনা, আসছে মাদক
- দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির ‘মৌচোষা’ বিওপির উদ্বোধন
- সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া
- ফুলপুর পৌরসভার জলাবদ্ধতা নিরসনে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা
- নারী অধিকার
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
-1.gif)








