পচা ভাত দিয়ে ইফতার সেহেরি, সেই পরিবারের পাশে দাঁড়ালেন নাছির
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চরম দারিদ্র্য ও মানবেতর জীবনযাপনে থাকা বিধবা আয়েশা বেগমের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিন সন্তানকে নিয়ে পচা ভাত খেয়েই সেহরি-ইফতার করার সংবাদ প্রকাশের পর মানবিক উদ্যোগ হিসেবে তার জন্য একটি ঘর নির্মাণের আশ্বাস দেন তিনি। একই সঙ্গে পরিবারের জরুরি প্রয়োজন মেটাতে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী সহায়তাও প্রদান করা হয়েছে।
আজ শনিবার দুপুরে আয়েশা বেগমের সঙ্গে মুঠোফোনে কথা বলেন নাছির উদ্দীন নাছির। এ সময় তিনি পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং দ্রুত একটি নিরাপদ ঘর নির্মাণে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। পরে তার পক্ষ থেকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আয়েশা বেগমের বাড়িতে গিয়ে নগদ অর্থ ও এক মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
জানা যায়, প্রায় দুই বছর আগে দুর্ঘটনায় স্বামীকে হারানোর পর তিন সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন আয়েশা বেগম। পরিবারের উপার্জনক্ষম কেউ না থাকায় অনেক সময় না খেয়েই দিন পার করতে হয়েছে তাদের। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলের দৃষ্টি আকর্ষণ করে।
খবরটি নজরে আসার পর মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত উদ্যোগ নেন ছাত্রদল নেতা নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। আয়েশা বেগমের পরিবারের জন্য একটি নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করবো এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আয়েশা বেগম মানবেতর জীবনযাপন করায় দ্রুত খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে ঈদের আগেই ঘর নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিধবা আয়েশা বেগম আর একা নন—তার পাশে বিএনপি, যুবদল ও ছাত্রদল রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল্লাহ বাবুল, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ডা. বোরহান, ইউনিয়ন যুবদলের সভাপতি জাফর উল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফাহিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আজাদ বলেন, আয়েশা বেগম দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছিলেন। ছাত্রদল নেতা নাছির উদ্দীন নাছিরের পক্ষ থেকে ঘর নির্মাণের আশ্বাস ও খাদ্য সহায়তা পাওয়ায় পরিবারটির মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দ্রুত ঘর নির্মাণ কাজ বাস্তবায়িত হলে পরিবারটি নতুন করে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এলাকাবাসী বলেন, সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিরা এগিয়ে এলে এমন অসহায় পরিবারগুলো নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে। আয়েশা বেগমের প্রতি এই সহায়তা অন্যদেরও মানবিক কাজে উদ্বুদ্ধ করবে। নাছির উদ্দীন নাছিরসহ যারা মানবিক সহায়তা হিসেবে পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
বিধবা আয়েশা বেগম বলেন, আমার কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য নাছির উদ্দীন নাছির ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন। দীর্ঘদিন সন্তানদের নিয়ে খুব কষ্টে ছিলাম। আজ সাহায্য পেয়ে মনে হচ্ছে এখনও আমাদের কথা ভাবার মানুষ আছে। সবাইকে ধন্যবাদ জানাই।
(এস/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- রাজবাড়ীতে পা রেখেই ভালোবাসায় সিক্ত হলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম
- ফরিদপুরে ইউপি সদস্য ও তাঁর স্বামীর ওপর হামলার অভিযোগ, থানায় এজাহার
- চুক্তিতে অস্ত্র পাচারকালে বিদেশী পিস্তল-গুলি ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার
- বড়াইগ্রামে ৮'শ বিঘা জমি রক্ষায় এসি ল্যান্ডের উদ্যোগে বাঁধ অপসারণ
- সভাপতি আতিকুর, সম্পাদক গুলজার
- দিনাজপুরে সাত বছরের শিশুকে হত্যা, বইছে শোকের মাতম
- পচা ভাত দিয়ে ইফতার সেহেরি, সেই পরিবারের পাশে দাঁড়ালেন নাছির
- কালো সোনা চাষ করে মোশাররফ তালুকদারের বাজিমাত
- ‘দুর্নীতিবাজদের জন্য দুদক রয়েছে, আমরা কখনই দুর্নীতিকে প্রশ্রয় দেইনি’
- আমাদের পর্যাপ্ত সার মজুত রয়েছে : কৃষি প্রতিমন্ত্রী
- সালথায় সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের হাসপাতালে মৃত্যু
- নড়াইলে খালেদা জিয়ার ব্যানার ছিড়ে ফেললো দুর্বৃত্তরা, নেতাকর্মীদের ক্ষোভ
- ‘খালি হাতে আসিনি, ডালা ভর্তি কাজ উপহার নিয়ে এসেছি’
- এনপিসিবিএল-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয়দের চিকিৎসাসেবা
- রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য হিসেবে উথোয়াই মং মারমাকে চান কাপ্তাইবাসী
- এনটিআরসিএ এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ সময়ের দাবী
- খুঁত খোঁজা মানুষদের জবাবটা দেবেন
- একটি ভালো কাজের বিনিময়ে ফ্রি’তে মিলছে ইফতার
- সেচের পানি না দেয়ায় ইরি-বোরা আবাদ করতে পারেনি কৃষক
- ‘সরকার বাকি স্ক্রিপ্ট থেকে ছবি বানাতে পারে’
- হাজারীবাগে স্কুলছাত্রী হত্যা, আসামির স্বীকারোক্তি
- খেলাধুলায় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশায় তামিম
- ‘বুকে কষ্ট রেখে আমরা ফলাফল মেনে নিয়েছি’
- বাড়লো সোনার দাম ভরি ২৬৫৪১৪
- ‘বাংলাদেশিদের জন্য শিগগিরই ভারতীয় ভিসা চালু করা হবে’
- একান্নবর্তী পারিবারিক ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি, ফরিদপুরের ‘মহামায়া ভাণ্ডার’
- মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন
- ব্রাহ্মণবাড়িয়ায় কবি সাহিত্যিকদের মিলন মেলা
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
- ‘বাড়ানো হচ্ছে সৈয়দপুর রেলকারখানার উৎপাদন সক্ষমতা’
- বাগেরহাটে বিএনপি নেতাকে বহিস্কার, প্রতিবাদে মিছিল সমাবেশ মানববন্ধন
- পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মেহেরপুরে হা-ডু-ডু খেলার আয়োজন
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- শিউলি আহমেদ’র কবিতা
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
২৮ ফেব্রুয়ারি ২০২৬
- রাজবাড়ীতে পা রেখেই ভালোবাসায় সিক্ত হলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম
- ফরিদপুরে ইউপি সদস্য ও তাঁর স্বামীর ওপর হামলার অভিযোগ, থানায় এজাহার
- চুক্তিতে অস্ত্র পাচারকালে বিদেশী পিস্তল-গুলি ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার
- বড়াইগ্রামে ৮'শ বিঘা জমি রক্ষায় এসি ল্যান্ডের উদ্যোগে বাঁধ অপসারণ
- দিনাজপুরে সাত বছরের শিশুকে হত্যা, বইছে শোকের মাতম
- পচা ভাত দিয়ে ইফতার সেহেরি, সেই পরিবারের পাশে দাঁড়ালেন নাছির
- সালথায় সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের হাসপাতালে মৃত্যু
- নড়াইলে খালেদা জিয়ার ব্যানার ছিড়ে ফেললো দুর্বৃত্তরা, নেতাকর্মীদের ক্ষোভ
- এনপিসিবিএল-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয়দের চিকিৎসাসেবা
- রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য হিসেবে উথোয়াই মং মারমাকে চান কাপ্তাইবাসী
- একটি ভালো কাজের বিনিময়ে ফ্রি’তে মিলছে ইফতার
- ঈশ্বরদীতে দাদিকে হত্যা, নাতনিকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা
- মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
-1.gif)








