E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মুন্সীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সভাপতি টিপু, সম্পাদক গুলজার 

২০২৬ মার্চ ০১ ১৯:০১:৩২
মুন্সীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সভাপতি টিপু, সম্পাদক গুলজার 

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠত হয়েছে। এতে ক্লাবের সদস্যদের ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গোলজার হোসেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি হরগঙ্গা কলেজের সহকারি অধ্যাপক মুহাম্মদ ছানাউল্যাহ্। সভাপতি আতিকুর রহমান দৈনিক খবরের মুন্সীগঞ্জ প্রতিনিধি ও গোলজার হোসেন দৈনিক মানবজমিন পত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিত সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মাহবুব আলম, সহ-সভাপতি জসিম উদ্দিন দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাদিম হোসাইন, কোষাধ্যক্ষ হিসেবে মুহাম্মদ সাইফুর রহমান নির্বাচিত হন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান, দপ্তর সম্পাদক মাসুদ রানা,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নজরুল হাসান, তথ্য প্রযুক্তি সম্পাদক পদে আরাফাতুজ্জামান ও ক্রীড়া সম্পাদক পদে মো. ফয়সাল হোসেন নির্বাচিত হন।

কমিটির কার্যকারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আরিফ-উল-ইসলাম, মো. মাহবুব আলম, মামুনুর রশিদ খোকা, মো.মাসুদ খান, ভবতোষ চৌধুরী নুপুর, মোহাম্মদ মাহবুবুর রহমান।

উল্লেখ্য ২০২৪ সালে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের সংগঠনগুলো দখল-আক্রমণের শিকার হলেও ব্যতিক্রম ছিলো মুন্সীগঞ্জ প্রেসক্লাব। সে সময়ের কমিটি তাদের নির্দষ্ট সময় শেষ হলে এ নির্বাচন ঘোষণা করেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসেন বলেন, আমাদের ক্লাবে রাজনৈতিক মতামতের পার্থক্য থাকলেও রাজনৈতিক প্রভাব মুক্ত ছিল। তাই নির্দিষ্ট সময় পর প্রেসক্লাবে নির্বাচন হয়। সাংবাদিকরা তাদের ভোট প্রয়োগ করে নের্তৃত্ব বেছে নেন। গোলজার হোসেন আরো বলেন, আমরা সব সদস্যদের নিয়ে দেশ ও জেলার বস্তুনিষ্ঠ সংবাদ তৈরি ও প্রকাশ করার জন্য কাজ করবো। সমাজের দর্পন হয়ে যাতে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা আগামী দিনে চলতে পারে সে দিকে নতুন কমিটি বিশেষ নজর রাখবে।

(এমকে/এএস/মার্চ ০১, ২০২৬)

পাঠকের মতামত:

০১ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test