মাদারীপুরে ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল
বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈরে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত ও ব্যতিক্রমধর্মী আয়োজন। স্বচ্ছ সাংবাদিকতা, গণতান্ত্রিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা, সামাজিক অঙ্গীকার ও মাহে রমজানের ভাবগাম্ভীর্যের আবহে সারাক্ষণ বার্তা পরিবার আয়োজন করে সাংবাদিকদের মিলন মেলা ও আলোচনা সভা, যেখানে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও শীর্ষ ব্যক্তিবর্গ।
আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহুল প্রচারিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সারাক্ষণ বার্তার সম্পাদক এডভোকেট গৌরাঙ্গ বসু। তিনি তার বক্তব্যে বলেন," সাংবাদিকতা কোন সাধারণ পেশা নয়,এটি একটি দায়িত্ববোধ ও নাগরিক মূল্যবোধের বিষয়।সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক অবস্থানই একজন সাংবাদিকের মূল পরিচয়। তিনি আরো বলেন," প্রান্তিক জনপদের সংবাদ ও গণ মানুষের কন্ঠস্বর সঠিকভাবে তুলে ধরাই হবে সারাক্ষণ বার্তার অঙ্গীকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর মডেল প্রেসক্লাবের উপদেষ্টা দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আব্দুল মতিন খন্দকার। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সংবাদ মাধ্যমের শক্তি নির্ভর করে সততা ও ঐক্যের উপর।আরো বক্তব্য রাখেন, রাজৈর মডেল প্রেসক্লাবের সভাপতি, দৈনিক দিনকালের সাংবাদিক কাজী নজরুল ইসলাম, রাজৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ একরাম, রাজৈর মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এশিয়ান টিভির প্রতিনিধি অনাদি কুমার মন্ডল, রাজৈর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আমার দেশের সাংবাদিক এমদাদুল হক টুটুল বিশ্বাস।সিসিএনএন টিভির প্রতিনিধি শাহাদাত হোসেন, দৈনিক পূর্বাঞ্চলের ব্যুরো চীফ কাওসার আলম মিঠু, দেশ বাংলার প্রকাশক সোহেল আহমেদ, বাংলা ৭১ সাংবাদিক বিপুল কুমার দাস, সারাক্ষণ বার্তার রিপোর্টার আলী শেখসহ প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
বক্তারা স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত দক্ষতা ও নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সারাক্ষণ বার্তার প্রকাশক ও বিশিষ্ট ব্যবসায়ী সনজীব কুমার দাস। সভাপতি তার বক্তব্যে বলেন," সারাক্ষণ বার্তা কেবলমাত্র একটি পত্রিকা নয়,এটি একটি পরিবার- যেখানে সত্য,সাহস, নির্ভীকতা, ন্যায় ও মানবিক মূল্যবোধ সৃষ্টি এবং সমাজের প্রতি দায়বদ্ধতা আমাদের মূল শক্তি।"
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজৈর উপজেলা সাংবাদিক ফোরাম ও রাজৈর মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম শাওন।
অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া পরিচালনা করেন, রাজৈর রিপোর্টার্স ইউনিটির সভাপতি, নয়া দিগন্তের সাংবাদিক ফাইজুর রহমান মামুন।দেশ,জাতি ও সাংবাদিক সমাজের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
পুরো আয়োজন জুড়ে ছিল, পবিত্র মাহে রমজানের ভাবগাম্ভীর্য, আন্তরিকতা, পেশাগত বন্ধন,উষ্ণ আতিথেয়তা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিনির্মাণের দৃঢ় প্রত্যয়। স্থানীয় সাংবাদিকদের এই মিলন মেলা প্রমাণ করে সত্যের পথে সম্মিলিত অগ্রযাত্রাই পারে গণমাধ্যমকে আরো শক্তিশালী, গ্রহণযোগ্য ও দায়িত্বশীল করে গড়ে তুলতে।
(বিকেডি/এএস/মার্চ ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- স্প্যানিশ ক্লাব কর্নেইয়ার মালিকানা কিনলেন মেসি
- ‘বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে’
- রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে দুই মাসের ছাড় যুক্তরাষ্ট্রের
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
- গোপালগঞ্জে চাকরি মেলা ও সেমিনার
- সালথার ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
- ফোড়ার অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর বিক্ষোভ
- ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্ত: যাচ্ছে সোনা, আসছে মাদক
- দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির ‘মৌচোষা’ বিওপির উদ্বোধন
- সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
-1.gif)








