E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরা কারাগারে হাজতীর মৃত্যু

২০২৬ মার্চ ০১ ২০:০৪:২৬
সাতক্ষীরা কারাগারে হাজতীর মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা কারাগারে এক হাজতীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃতের নাম- আজিজ সানা(৫০)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চরমোনা গ্রামের এন্তাজ সানার ছেলে।

সাতক্ষীরা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সাতক্ষীরার কারাগারের হাজতী আসামী আব্দুল আজিজকে অসুস্থ অবস্থায় রবিবার সকাল ৮টা ৫৫ মিনিটে ভর্তি করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। তিনি মৃগী রোগী ছিলেন। লাশের ময়না তদন্তের সময় সদর সহকারি কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সুব্রত কুমার মণ্ডল হাজতী আসামী আব্দুল আজিজ সানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে সাতক্ষীরা কারাগারের জেলর দেবদুলাল কর্মকারের সঙ্গে বারবার মোবাইলে ও হোয়াটসএ্যপে ম্যসেজ দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

(আরকে/এএস/মার্চ ০১, ২০২৬)





















পাঠকের মতামত:

০১ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test