বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : বেনাপোল সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের মরদেহ ভারত থেকে দেশে আনা হয়েছে। রবিবার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) দিয়ে মরদেহটি বাংলাদেশে প্রবেশ করে।
বেনাপোল ও ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশের আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে কলকাতার দমদম এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই রাজনীতিক। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। স্বজনরা জানান, মৃত্যুর আগে এক সপ্তাহের বেশি সময় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং শেষ তিন দিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকদের মতে, মাল্টি অর্গান ফেইলিওর ও হৃদরোগই তার মৃত্যুর প্রধান কারণ। মৃত্যুকালে তার পাশে স্ত্রী ও এক কন্যা উপস্থিত ছিলেন।
গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই জোয়াহেরুল ইসলাম জনচক্ষুর আড়ালে চলে যান। তিনি ভারতের কলকাতার নিউটাউনে অবস্থান করছিলেন বলে স্থানীয়ভাবে আলোচনা ছিল। তার মৃত্যুর পর মরদেহ দেশে আনার জন্য কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) সংগ্রহ করা হয়। মরদেহটি হস্তান্তরের আগ পর্যন্ত কলকাতার ‘পিস হেভেন’ হিমাগারে রাখা হয়েছিল।
অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ১৯৭৯ সালে সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এবং পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি টাঙ্গাইল জেলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। তিনি দুই মেয়াদে সা’দত কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হওয়ায় এলাকায় ‘ভিপি জোয়াহের’ নামেই সমধিক পরিচিত ছিলেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ৫ আগস্টের পর তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট একাধিক মামলা হয়। ২০২৫ সালের মার্চে এক তরুণী তার পরিবারের কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করে। তার বাড়ি দখল ও ভাঙচুর করার ঘটনাটি দেশজুড়ে আলোচিত হয়েছিল। পরে যৌথবাহিনীর অভিযানে বাড়িটি দখলমুক্ত করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার মরদেহ পৈতৃক নিবাস টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ী গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই তাকে দাফন করার প্রস্তুতি চলছে। জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীকালে পরিবারের পক্ষ থেকে জানানো হবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, আইনি ও ইমিগ্রেশন সংক্রান্ত সকল প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
(এসএমএ/এএস/মার্চ ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








