E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সংরক্ষিত আসনে আলোচনায় কামরুন নাহার লিজি

২০২৬ মার্চ ০২ ১৮:৪৫:২৬
সংরক্ষিত আসনে আলোচনায় কামরুন নাহার লিজি

হাবিবুর রহমান রুবেল, ঝিনাইদহ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ জয়ের পর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সংরক্ষিত নারী আসন। জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনের বণ্টন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক সমীকরণ। এর মধ্যে ঝিনাইদহ থেকে সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে রয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী অধ্যক্ষ কামরুন নাহার লিজি।

দলীয় সূত্রে জানা গেছে, এবার সংরক্ষিত আসনে মনোনয়নের ক্ষেত্রে বিএনপির হাইকমান্ড, দীর্ঘদিনের ত্যাগী, রাজপথের সক্রিয় কর্মী, শিক্ষিত ও অসাম্প্রদায়িক ভাবমূর্তির নেত্রীদের অগ্রাধিকার দিচ্ছে। এই মানদণ্ডে ঝিনাইদহে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার লিজি।

জানা গেছে, ঝিনাইদহ শহরতলীর মুক্তিযোদ্ধা মসিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুন নাহার আওয়ামী শাসনামলে রাজপথের প্রতিটি আন্দোলনে সম্মুখসারির যোদ্ধা ছিলেন। মিছিল-মিটিংয়ে সক্রিয় অংশগ্রহণের কারণে তাকে ও তার পরিবারকে পোহাতে হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা। তা সত্ত্বেও দলের আদর্শ থেকে বিচ্যুতি হননি এই নেত্রী।

এই নারীর রাজনৈতিক জীবনে রয়েছে দীর্ঘ ইতিহাস। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের তোপের মুখে ২০০৮ সালে রাষ্ট্রদ্রোহী মামলার শিকার হন তিনি। ২০১৩ সালে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে গুরুতর আহত হন তিনি। এমনকি ওই বছরে তাকে অবৈধ ভাবে চাকরি থেকে বহিষ্কার করা হয়। দীর্ঘ চার বছর চাকরিচ্যুত থাকাকালীন বিএনপির সকল আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভাবে অংশ নেন তিনি। নারী নেত্রী হওয়া স্বত্তেও কামরুন নাহারের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলাও করা হয়। এছাড়াও বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের প্রেসিডিয়াম সদস্যর দায়িত্ব পালন করছেন এই নারী নেত্রী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন শিক্ষিত নারী নেত্রী অধ্যক্ষ কামরুন নাহার লিজির মনোনয়ন পাওয়ার সম্ভাবনা প্রবল।

কামরুন নাহার লিজি বলেন, ‘ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের অনুসারী। দীর্ঘ এক যুগেরও বেশি সময় রাজপথে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম। দল যদি আমার ত্যাগের মূল্যায়ন করে, তবে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে ঝিনাইদহের মানুষের সেবা করতে চাই। বিশেষ করে নারীদের অধিকার আদায় এবংসমাজের সুবিধাবািঞ্চত মানুষের জন্য কাজ করে যাবো।’

ঝিনাইদহে বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের মাঝেও কামরুন নাহার লিজিকে নিয়ে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

(এইচআর/এসপি/মার্চ ০২, ২০২৬)

পাঠকের মতামত:

০২ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test