E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চেকের মামলা

দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে

২০২৬ মার্চ ০৩ ১৭:৪১:৫৪
দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : চেকের মামলায় অবশেষে দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স এর সভাপতি জান্নাতুস সাফা শাহিনুরকে জেল-হাজতে প্রেরণ করেছে আদালত। 

আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর জেলা দায়রা ও জজ আদালতে (১৮৩২/২০২৪ নং) চেকের মামলায় জেল হাজতে পাঠিয়েছেন বিচারক।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, দিনাজপুর পৌরসভার সুইহারি এলাকার বাসিন্দা মহসিনুজ্জামান রকি ৭ লক্ষ ৭ হাজার ২ শত টাকা চেকের মামলা প্রদান করেন জান্নাতুল সাফা শাহিনুর এর বিরুদ্ধে। জান্নাতুস সফা শাহিনুর দীর্ঘদিন ধরে নিজস্ব একটি মহিলা সমিতি এবং দিনাজপুর উইমেন চেম্বার অফ কমার্স এর সভাপতি পরিচয় প্রদান করে শহরের বিভিন্ন ব্যবসায়ী ব্যক্তিদের কাছে আর্থিক লেনদেন করেন। জান্নাতুল সাফা শাহিনুর এর কাছে পাওনাদারগণ বিভিন্ন সময় যোগাযোগ করলে তিনি বিভিন্ন তালবাহানা করে কাটিয়ে দেন। পাওনাদারের মধ্যে মহসিনুজ্জামান রকি ২০২৪ সালে আদালতে একটি মামলা করেন। এই মামলা দীর্ঘদিন চলার পর ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার আদালতের বিচারক সমুদয় পাওনা মধ্যে অর্ধেক টাকা পরিশোধ জামিনযোগ্য শর্তে ৬ মাসের জেল প্রদান করেন।

(এসএস/এসপি/মার্চ ০৩, ২০২৬)

পাঠকের মতামত:

০৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test