কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতি
বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়ার ধুনট উপজেলায় কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগে এক গণিত শিক্ষিকাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষিকা আফরিনা রহমান ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) পদে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ(এনটিআরসিএ)-এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ছিলেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, আফরিনা রহমান ২০২৩ সালে বিদ্যালয়ে যোগদান করেন। প্রথমদিকে কিছুদিন নিয়মিত উপস্থিত থাকলেও পরে তিনি প্রায়ই বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন উত্তোলন করতেন। বিষয়টি নজরে এলে তৎকালীন সভাপতি রুহুল আমিন তাকে ডেকে সতর্ক করেন। এরপরও অনিয়ম অব্যাহত থাকায় তাকে পরপর তিনটি শোকজ নোটিশ দেওয়া হয়।পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি অভিযুক্ত শিক্ষিকা স্বেচ্ছায় অব্যাহতির আবেদনপত্র জমা দেন। বিধি অনুযায়ী আবেদনটি গ্রহণ করে বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ৩ মে অব্যাহতির অনুমোদন দেন।
জানা গেছে, দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও তিনি নিয়মিত বেতন উত্তোলন করতেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরের নজরে আসে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা আফরিনা রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি অব্যাহতি নিয়েছি।”
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, শিক্ষিকা আফরিনা রহমানের অনিয়মের বিষয়টি প্রমাণিত হওয়ায় প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।বিদ্যালয়ের সাবেক সভাপতি রুহুল আমিন জানান, চাকরির শুরু থেকেই আফরিনা রহমান অনিয়মিত ছিলেন। এ কারণে আগেও তাকে শোকজ করা হয়েছিল। উ
পজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন গণিত শিক্ষিকার অভিযোগের বিষয়ে নিশ্চিত করে বলেন, তাকে চাপ প্রয়োগ করলে তিনি অব্যাহতি পত্র জমা দেন তবে অন্য বিষয়ে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,তিনি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন। বিষয়টি পূর্ববর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তার সময়ে প্রক্রিয়াধীন ছিল বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, আফরিনা রহমান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে সহকারী শিক্ষক (গণিত) পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ২০২৩ সালের ১ অক্টোবর বিদ্যালয়ে যোগদান করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মাসে মাত্র একদিন বিদ্যালয়ে উপস্থিত হয়ে হাজিরা খাতায় পুরো মাসের স্বাক্ষর করতেন এবং নিয়মিত ব্যাংক থেকে বেতন উত্তোলন করতেন।
(বিএস/এএস/মার্চ ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
-1.gif)








