E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা

২০২৬ মার্চ ০৪ ২০:২২:১৯
দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুইটি কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ মার্চ) দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ডাঙ্গাপাড়া এলাকার সেমাই কারখানাগুলোতে অভিযান পরিচালনা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা।

রোজা এবং ঈদে লাচ্ছা সেমাইয়ের চাহিদা থাকায় এক শ্রেণির অসাদু ব্যক্তি অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল লাচ্ছা তৈরি করছেন এমন অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। ঠিকই সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি করার সময় ধরে ফেলে ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে দুইটি কারখানাকে ২৫ হাজার জরিমানা করে।

উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা বলেন, আমরা নিশ্চিত করতে চাই কারখানাগুলো স্বাস্থ্যসম্মত পরিবেশে সেমাই উৎপাদন করছে। অভিযানের মাধ্যমে সব কারখানাকে সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, দুইটি কারখানার অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের জন্য ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

(এসএএস/এএস/মার্চ ০৪, ২০২৬)

পাঠকের মতামত:

০৪ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test