E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপাসিয়ার সংসদ সদস্য আইউবি কৃষকদের সাথে মতবিনিময়

২০২৬ মার্চ ০৫ ১৫:৩৪:৪৪
কাপাসিয়ার সংসদ সদস্য আইউবি কৃষকদের সাথে মতবিনিময়

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুর -৪ কাপাসিয়া আসনের  বাংলাদেশ জামায়েতে ইসলামীর মনোনিত জাতীয় সংসদ মু.সালাউদ্দিন আইউবি পবিত্র রমজান মাসে উপজেলার বিভিন্ন এলাকার মাঠে গিয়ে খেটে খাওয়া গরীব দুখী মানুষের সাথে মত বিনিময় করছেন।

এ যেন এক বিরল দৃষ্টান্ত স্থাপন বলে মন্তব্য করেছেন কাপাসিয়ার সাধারন মানুষ। স্বাধীনতার পর কাপাসিয়ার সংসদ সদস্য বিভিন্ন দলের থাকলেও এবারই প্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন যা সারা বাংলাদেশে রাজ নীতিবিদদের রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন। নিবার্চন এর পর থেকে সাধারণ মানুষের বিশ্লেষন করে দেখা যায় সৎ শিক্ষানুরগী নবীন রাজনীতিবিদ ব্যক্তি আইউবিকে মানুষ ভোট দিয়েছেন। এবং বিপুল ভোটে নির্বাচিত করেছেন। কাপাসিয়া এলাকার মানুষ শিক্ষিত থাকার কারণে যোগ্য ব্যক্তিেেক ভোট দিয়ে এবার সংসদে পাঠিয়েছে বলে বিশ্লেষেেন দেখা গেছে।

কাপাসিয়া মানুষের ভালবাসাকে পুজি করেই বর্তমানে তিনি হাটে মাঠে ঘাটে সাধারন মাানুষের সাথে মত বিনিময় করে চলেছেন। গত কয়েক দিন আগে তিনি সাইকেল চরে সাধারন মানুষের বাড়ীতে দেখা সাক্ষাত করে খোজ খবর নিয়েছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর ভাবেই চলছে তার সাধারণ মানুষের প্রতি ভালবাসা ও হৃদয়ের টান বলে বিশ্লেষকদের মন্তব্য।

বুধবার দুপুরে উপজেলার মাদুলী বিলে ধান ক্ষেতে কাজ করা কৃষকের খোজ খবর নিতে চলে যান মু.সালাউদ্দিন আইউবি, সেখানে কৃষকদের সাখে কথা বলেন তাদের পারিবারিক খোজ খবর ও ধান চাষের বিভিন্ন অসুবিধা গুলো শুনে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করবেন বলে কৃষকদের আশস্থ করেন। ওই সময় কোন দলীয় কর্মীরা না থাকলে সাধারন মানুষের ভীর ছিল চোখে পড়ার মত। নিবার্চিত হওয়ার পর থেকে এ ভাবেই চলছে কাপাসিয়ার ভোটারদের সাথে মত বিনিমিয়।

(এসকেডি/এএস/মার্চ ০৫, ২০২৬)








পাঠকের মতামত:

০৫ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test