E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মুন্সীগঞ্জে পারিবারিক কলহে বৃদ্ধর মৃত্যু

২০২৬ মার্চ ০৫ ১৮:৫৯:৪৫
মুন্সীগঞ্জে পারিবারিক কলহে বৃদ্ধর মৃত্যু

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার ইউনিয়নের চরবাংলাবাজার এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে মনির মোল্লা (৭০) নামে এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে। পরে আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধ মারা যায়। 

নিহত মনির মোল্লা একই এলাকার মৃত লতিফ মোল্লার ছেলে। হত্যার ঘটনায় দুইজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তারা হলেন চর-বাংলাবাজার গ্রামের বাসিন্দা নিজাম মিজি (৫০) ও তার সহযোগী খুইশা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে পারিবারিক বিষয় নিয়ে মনির মোল্লার সঙ্গে তার স্ত্রী তন্দ্রী বেগমের মধ্যে বাক বিতন্ডতা হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য তন্দ্রী বেগম তার খালাতো ভাই, একই এলাকার বাসিন্দা নিজাম মিজির বাড়িতে স্বামীকে নিয়ে যান। অভিযোগ রয়েছে, সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে নিজাম মিজি ও তার সহযোগী খুইশা মনির মোল্লাকে কিল-ঘুষি মারেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে ওইদিন সন্ধ্যায় তাকে ছাড়পত্র দেওয়া হয়।

মনির মোল্লার ছেলে তমিজ মোল্লা তাকে ঢাকার ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকায় নিজের বাসায় নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৮টার দিকে তিনি মারা যান।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এমকে/এসপি/মার্চ ০৫, ২০২৬)

পাঠকের মতামত:

০৫ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test