E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় কৃষকের মৃত্যু

২০২৬ মার্চ ০৫ ১৯:৪৩:৫৯
রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় কৃষকের মৃত্যু

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধিমারা এলাকায় দ্রুত গতির একটি মাইক্রোবাস চাপায় ভ্যানের যাত্রী কৃষক সলিম শিকদারের মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেলে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গান্ধিমারা বাজারের একটু আগে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত সলিম শিকদার রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মদিক শিকদারের ছেলে।সে কৃষি কাজ করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আজাদ বলেন, সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি হাসপাতালে নিয়ে আসার আগের মৃত্যু হয়েছে।

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, একটি সড়ক দুর্ঘটনার কথা শুনেছি। তবে আমি বিস্তারিত জানি না। শুনেছি মরদেহটি রাজবাড়ী হাসপাতালে আছে।

(একে/এসপি/মার্চ ০৫, ২০২৬)

পাঠকের মতামত:

০৫ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test