E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশায় জাটকা সংরক্ষণে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ 

২০২৬ মার্চ ০৬ ০০:৩৫:৩৩
পাংশায় জাটকা সংরক্ষণে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলায় জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের সহায়তায় সরকারি কর্মসূচির আওতায় ফেব্রুয়ারি–মার্চ চক্রে দুই মাসের জন্য পরিবারপ্রতি ৮০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার দুটি ইউনিয়নে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ চাল বিতরণ করা হয়।

এর মধ্যে হাবাসপুর ইউনিয়নে ১৮০ জন জেলেকে (প্রতি পরিবার ৮০ কেজি হারে) মোট ১৪ দশমিক ৪ মেট্রিক টন এবং বাহাদুরপুর ইউনিয়নে ১৬৫ জন জেলেকে মোট ১৩ দশমিক ২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। সর্বমোট ৩৪৫ জন জেলের মাঝে ২৭ দশমিক ৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক, উপজেলা মৎস্য অফিসার মো. রেজাউল শরীফ, উপজেলা যুব উন্নয়ন অফিসার ও হাবাসপুর ইউনিয়নের ট্যাগ অফিসার দেওয়ান মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও বাহাদুরপুর ইউনিয়নের ট্যাগ অফিসার মো. আবু বকর সিদ্দিক, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সজিব হোসেন এবং হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল-মামুন খান।

জানা গেছে, জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মৎস্যসম্পদ রক্ষা এবং জেলেদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যেই এ খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।

(একে/এএস/মার্চ ০৬, ২০২৬)

পাঠকের মতামত:

০৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test