E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ  

২০২৬ মার্চ ০৬ ১৭:৫৯:৫৭
মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ  

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে নিলু মুন্সি হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পরিবারের সদস্য ও এলাকাবাসী। কমলাপুর গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।

আজ শুক্রবার সকালের দিকে মুকসুদপুর উপজেলা সদরের কমলাপুর বাসস্ট্যান্ডে মুকসুদপুর-বড়ইতলা সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এসময় নিলু মুন্সি হত্যাকারীদের গ্রেফতারের দাবি সম্বলিত প্লাকার্ড, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে মানববন্ধনে অংশগ্রহনকারীরা। মানববন্ধনে নিহত নিলু মুন্সির পরিবারসহ কমলাপুর গ্রামের সর্বস্তরের মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধন চলাকালে নিহতের স্ত্রী জোসনা বেগম, ছেলে রবিন মুন্সীসহ অনেকে বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, ঘটনার ১১ দিন পার হলেও পুলিশ এখন পযর্ন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারী মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে পূর্ব পরিকল্পিতভাবে নিলু মুন্সীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৩৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

(টিবি/এসপি/মার্চ ০৬, ২০২৬)

পাঠকের মতামত:

০৭ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test