‘সংস্কার বিরোধী কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না’
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র বিভাগীয় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের অম্বিকা ময়দানে আয়োজিত এই সভায় বক্তারা রাষ্ট্রীয় সংস্কার ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনের ওপর জোর দেন।
ফরিদপুর জেলা এনসিপি’র আহ্বায়ক ডা. বায়েজিদ হোসেন শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। প্রধান বক্তা ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, বিগত সরকার দেশের প্রতিটি সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্পূর্ণ ধ্বংস করেছে। বর্তমান পরিস্থিতিতেও সেই পুরনো ধারা অব্যাহত রাখার চেষ্টা চলছে, যা দেশের জন্য শুভকর নয়। তিনি দ্রুত রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
প্রধান বক্তার বক্তব্যে সারজিস আলম বলেন, "যে স্বপ্ন বুকে নিয়ে ২০২৪ সালে তরুণরা জীবন দিয়েছেন, সেই স্বপ্ন এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। দেশের প্রয়োজনীয় সংস্কারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।" তিনি শিক্ষা সংস্কার আইন দ্রুত প্রণয়ন এবং দেশের প্রতিটি কলেজে ছাত্র সংসদ নির্বাচন চালুর দাবি জানান। নতুন বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে রাজনৈতিকভাবে সচেতন ও অধিকার আদায়ের লড়াইয়ে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর সদর-১ আসনের সংসদ সদস্য ডা. ইলিয়াস মোল্লা, এনসিপি’র বিভাগীয় সম্পাদক নিজামুদ্দিন আহমেদ, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা আমির মাওলানা মো. বদরুদ্দিন, ফরিদপুর-২ আসনের খেলাফত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা শাহ আকরাম আলী, জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, জেলা খেলাফত মজলিসের সভাপতি মো. আমজাদ হোসেন এবং সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পুত্র মোহাম্মদ আলী আহসান তাসকির।
এনসিপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদার সঞ্চালনায় সভায় বক্তারা অভিযোগ করেন, পূর্ববর্তী জাতীয় নির্বাচনগুলোকে পরিকল্পিতভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তারা বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণই বর্তমান সময়ের প্রধান দাবি।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. বদরুদ্দিন। মোনাজাত শেষে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
(ডিসি/এএস/মার্চ ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
-1.gif)








