E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

২০২৬ মার্চ ০৮ ১৫:৩৪:৩১
রাজৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

বিপুল কুমার দাস, রাজৈর : ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা হেলপার নিহত হয়েছেন। এতে কিছুটা সময় ঢাকা বরিশাল মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে। 

৮ মার্চ (রবিবার) সকাল সারে পাঁচটার দিকে শনিবার রাতে লাকরি বোঝাই একটি ট্রাক চাকা খুলে ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরের আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকার অবস্থান নেয়, সকাল সারে পাঁচটার দিকে আরেকটি বেপরোয়া ট্রাক এসে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ও হেলপারসহ ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে অবস্থান নেওয়া ট্টাকের চালকের ছেলে ইসমাইল হোসেন (১৮) ঘটনা স্থলের মারা যায় এবং চালক রাসেল হোসেন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। নিহত রাসেল ও তার পিতা চালক রাসেল নোয়াখালী জেলার চর জব্বার থানার সূর্বণচর এলাকার বাসীন্দা। অপর ট্রাকের চালক মো সোহেক কবির (৩৭) আহত হয়েছেন।

রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো আমিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

(বিকেডি/এএস/মার্চ ০৮, ২০২৬)

পাঠকের মতামত:

০৯ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test