গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, শ্বশুরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
মাদারীপুর প্রতিনিধি : বিয়ের ছয় মাস না যেতেই মাদারীপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর শ্বশুরের বিরুদ্ধে যৌন ও শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শশুরের যৌন হয়রানির একটি ভিডিও ভাইরাল হয়েছে।
আজ রবিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচরের ৭ নম্বর ওয়ার্ডে। নিহত সাথীর ঝুলন্ত লাশ তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়।
পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচরের ৭ নম্বর ওয়ার্ডের দুবাই প্রবাসী অহিদুল খান ও রুনা বেগমের মেয়ে সাথী আক্তার (১৯)। প্রতিবেশি গোলাম বেপারীর ছেলে কাইয়ুম বেপারীর (২২) সাথে সাথীর প্রেমের সর্ম্পক হয়। এরপর তাদের পারিবারিকভাবে গত ছয় মাস আগে বিয়ে হয়। বিয়ের এক সপ্তাহ পর স্বামী কাইয়ুম বেপারী অবৈধভাবে ইতালী যাবার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর তিনি লিবিয়ায় অবস্থান করছেন। এদিকে সাথীর শশুরবাড়ির লোকজন এই বিয়ে মন থেকে মেনে নেয়নি। এমনকি পাশেই তার বাবার বাড়িতেও যেতে দিতেন না। বিয়ের পর থেকেই শশুর গোলাম বেপারী, শশুরী পেয়ারা বেগম, ননদ সীলা আক্তার ও তার স্বামী রকিব মুন্সিসহ শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করতেন। ঘর থেকে বেশি বের হতে দিতেন না। মানসিক ও শারিরীকভাবে নির্যাতন করতেন। এক পর্যায় তার শশুর গোলাম বেপারী পুত্রবধু সাথীকে যৌন হয়রাণী করতেন। শনিবার (৭ মার্চ) রাতে শ্বশুর সাথীর স্পর্শকাতর স্থানে হাত দেন। এনিয়ে শশুরের সাথে সাথীর কথা কাটাকাটি হয়। এই সংক্রান্ত একটি ভিডিও সাথী তার স্বামীর মোবাইলে পাঠান। এনিয়েও রাতে ঝগড়া হয়। সেই ভিডিওটি সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
পরের দিন সকালে সাথী আত্মাহত্যা করেছে বলে তার শশুরী পেয়ারা বেগম চিৎকার করতে থাকেন। তখন আশেপাশের লোকজনসহ সাথীর বাবার বাড়ির লোকজন এসে দেখে সাথীর মরদেহ ঘরের বৈদ্যুতিক পাখার সাথে ঝুলে আছে। বাড়িতে লোকজন ভীর করলে কৌশলে শ্বশুরবাড়ির সবাই পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দারা জানান, গোলাম বেপারী দীর্ঘদিন ধরে পুত্রবধূকে বিভিন্নভাবে নির্যাতন করতেন। শশুরের যৌন ও শারীরিক নির্যাতনের কারণেই সাথী আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। এই ঘটনায় শশুরের বিচার হওয়া উচিত।
নিহতের চাচী জিয়াসমিন বেগম বলেন, সাথীর শশুর গোলাম বেপারী বিয়ের পর থেকেই মানসিক, শারীরিক এমনকি যৌন নির্যাতনও করে আসছিলো। গতকাল রাতেও সাথী যৌন হয়রানীর শিকার হয়েছিলো। সেই ঘটনা ভিডিও করার কারণে সাথীকে হত্যা করে লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে। শুধু ওর শশুর নয়, ওর শাশুড়ি, ননদ ও ননদের স্বামী নানাভাবে নির্যাতন করতো। আমরা এই ঘটনার বিচার চাই।
নিহতের খালা হালিমা বেগম বলেন, বিয়ের পর থেকে সাথীকে তার বাবার বাড়িতে আসতে দিতো না। সব সময় অত্যাচার করতো। আর ওর শশুর প্রায় সময় সাথীকে যৌন হয়রানী করতো। আমরা ওদের সবার বিচার চাই।
এদিকে ঘটনার পর থেকে নিহত সাথীর শশুর গোলাম বেপারীসহ সবাই পলাতক থাকায় অভিযুক্তদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অখিল সরকার বলেন, এটা হত্যা নাকি আত্মহত্যা তা ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এএসএ/এসপি/মার্চ ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ঈশ্বরদী রেল পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু
- ফরিদপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী আটক
- প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ কর্মী
- কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
- ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- রাতে মোকামতলা-সোনাতলা সড়কে সিএনজি ভাড়ায় নৈরাজ্য, যাত্রীরা জিম্মি
- বড়াইগ্রামের মহুয়া নূর কচি আলোচনার শীর্ষে
- পড়ন্ত বিকেলে বিয়ে করলেও মহুয়া মৈত্রের একটি সন্তান দরকার
- নীলফামারীতে সারস্বতীপুর একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- রাজবাড়ীতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার
- নড়াইলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজার ইন্তেকাল
- নগরকান্দায় যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
- বুধবার বসছে সরকারি দলের সংসদীয় সভা
- যুদ্ধের কারণে বিশ্বকাপ প্লে-অফ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাকের
- ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান
- ‘ফয়সাল যেন বলির পাঁঠা না হয়, পুরো গ্যাং যেন সামনে আসে’
- সড়কের গাছ কাটতে নিতে হবে অনুমতি
- এবার ঈদে ইত্যাদির চমক বুবলীর গান
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইজিপির
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
-1.gif)








