E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মুন্সীগঞ্জ- ২ আসনের এমপির সাথে বিক্রমপুর প্রেসক্লাবের সাংবাদিকদের ইফতার পূর্ব মতবিনিময়

২০২৬ মার্চ ০৮ ১৯:০৫:৩৯
মুন্সীগঞ্জ- ২ আসনের এমপির সাথে বিক্রমপুর প্রেসক্লাবের সাংবাদিকদের ইফতার পূর্ব মতবিনিময়

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ- ২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজদ এর সাথে বিক্রমপুর প্রেসক্লাবের সাংবাদিকদের ইফতার পূর্ব মতবিনিময় সভা হয়েছে। গতকাল শনিবার বিকেলে লৌহজংয়ের হলদিয়ায় অবস্থিত বিক্রমপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপত্বি করেন বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো: মাসুদ খান।  

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের সুখ-দুঃখ, ভালমন্দ ও সমস্যার কথাগুলো ধৈহ্য সহকারে শুনের আবুল সালাম আজাদ। এসময় তিনি সাংবাদিকদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

সাধারণ সম্পাদক এম তরিকুল ইসলাম মাহবুব এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সভাটি শুরু হলে এ সময়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ- ২ আসনের এমপি এ্যাড.আব্দুস সালাম আজাদ।

এ সভায় আরো বক্তব্য রাখেন বিক্রমপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অলক কুমার মিত্র, সাবেক সহ সভাপতি মো: ফরহাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল।

সভায় আরো উপস্থিত ছিলেন বিক্রমপুর প্রেসক্লাবের সহ সভাপতি মো:নজরুল ইসলাম, ফারুক আহম্মেদ রফিক, যুগ্ন সাধারণ সম্পাদক মো: আরিফ হোসেন, মো: শফিকুর রহমান, দপ্তর সম্পাদক কাজী আরিফ, কোষাদক্ষ্য মেহেদী হাসান শাহবাৎ প্রমূখ।

এরপর প্রজেক্ট হিলশায় বিক্রমপুর প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও রাজনৈতিক নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এমকে/এসপি/মার্চ ০৮, ২০২৬)

পাঠকের মতামত:

১০ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test