E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

২০২৬ মার্চ ১০ ১৭:৩৬:০৬
দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের হিলিতে ওজনে কম দেওয়া ও লাইসেন্স ছাড়াই খোলা বাজারে জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজার ও হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সহায়তায় অভিযান পরিচালনা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। এ সময় বিএসটিআই দিনাজপুর কার্যালয়ের ইন্সপেক্টর মীর মোহাম্মদ সাইফ আলী উপস্থিত ছিলেন।

অভিযানকালে ওজনে কম দেওয়ার অপরাধে হিলি বাজারের ফজলু ট্রেডার্স নামের একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হিলি স্থলবন্দরের চারমাথা মোড় এলাকায় লাইসেন্স ছাড়াই খোলা তেল বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা লহয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা জানান, দেশে তেলের সংকটকে কেন্দ্র করে অনেকেই লাইসেন্স ছাড়া খোলা তেল বিক্রি করছেন এবং কিছু ক্ষেত্রে ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

(এসএস/এসপি/মার্চ ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test