E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত

২০২৬ মার্চ ১০ ১৭:৫৫:৩৭
গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : “দুর্যোগ প্রস্তুতি লড়বো, তারুন্যের বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্ত্বরে এই মগড়া অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়া সেখানে অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) সারোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান সহ ফায়ার সার্ভিস অসির কর্মকর্তা, ফায়ার ম্যান, বিদ্যালয় শিক্ষার্থী ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
দুর্যোগের সময় কিভাবে তা থেকে রক্ষা পাওয়া যায় এই মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মিগন সেটি দেখান।

(টিবি/এসপি/মার্চ ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test