মাদারীপুরে ইন্টারনেট ব্যবসায়ীকে হত্যা
৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে ইন্টারনেট ব্যবসায়ী আলমগীর হাওলাদার হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিপক্ষের ৩০টি বসতঘর ভাঙচুর, লুটপাট ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ১২ ঘণ্টার ব্যবধানে দুটি ঘটনায় এখন পুরো গ্রাম পুরুষশূণ্য হয়ে পড়েছে। এদিকে এলাকায় উত্তেজনা থাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। এসব ঘটনায় ডিআইজি ঘটনাস্থল পরিদশণ করেছেন।
আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে অপরাধীদের আইননের আওতায় আনার কথা জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সাথে একই গ্রামের হাসান মুন্সির বিরোধ চলে আসছে। এরই জেরে গত বছরের মার্চ মাসে আক্তার হাওলাদারের লোকজন সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যা করে। এরপর থেকে হাসান মুন্সি ও আক্তার হাওলাদার গ্রুপের মধ্যে বিরোধ আরো চরম আকার ধারণ করে। প্রায় এই দুই গ্রুপের মধ্যে সংর্ঘষ লেগেই থাকে। এর জের ধরেই মঙ্গলবার (১০ মার্চ) সকালে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মনিরুজ্জামান আক্তার হাওলাদারের চাচাতো ভাই ও তার সমর্থক আলমগীর হাওলাদারের কুপিয়ে হত্যা করা হয়।
এই হত্যাকান্ডের জেরে মঙ্গলবার (১০ মার্চ) রাতে হাসান মুন্সির গ্রুপের প্রায় ৩০টি বসতঘরে ভাংচুর, লুটপাট ও আগুন দেয়। এতে করে পুড়ে ছাই হয়ে ঘরবাড়ি। মাত্র ১২ ঘটনার ব্যবধানে প্রথমে হত্যাকান্ড পরে আগুনের এই পাল্লাপাল্টি দুটি ঘটনায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তাছাড়া হামলা ও গ্রেফতারের ভয়ে গ্রামের পুরুষরা গা ঢাকা দিয়েছে। এতে করেও গ্রামের শিশু ও নারীরা নিরাপত্তহীনতায় আছেন বলে গ্রামবাসী জানান।
এদিকে বুধবার (১১ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে তাদের আশ্বাস দেন দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
নিহত আলমগীর হাওলাদারের বোন লাইজু আক্তার বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার বিচার চাই। আমাদের কেউ হাসান মুন্সির কোন লোকজনের বসতঘরে আগুন, লুটপাট বা ভাঙচুর করেনি। তারা নিজেরাই আগুন ধরিয়ে আমাদের নামে অপবাদ দিচ্ছেন।
ক্ষতিগ্রস্ত হামুমন নেছা বলেন, আমার ছেলে বিদেশে থাকে। কোন দল করে না। অথচ, রাতের বেলা এসে আমাদের বসতঘর ভাঙচুর-লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। আমি এর বিচার চাই।
ক্ষতিগ্রস্ত ডালিয়া আক্তার বলেন, আমাদের ঘরে কিছুই নেই। সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। শুধু আমাদের শরীরের এই কাপড় ছাড়া আর কিছুই নেই। এই সন্ত্রাসী কর্মকান্ড থেকে আমরা মুক্তি চাই।
স্থানীয় জেমসিন বেগম বলেন, গতকাল থেকেই আমাদের গ্রামে কোন পুরুষ সদস্য নেই। তারা হামলা ও গ্রেফতারের ভয়ে গ্রামে আসতে সাহস পাচ্ছেন। এতে করে আমরা নারীরাও নিরাপত্তাহীণতায় আছি। এই সংর্ঘষের সমাধাণ না হলে আমরা কিছুতেই শান্তিতে থাকতে পারছিনা।
ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। মামলায় এজাহারনামীয় আসামিদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে। এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ কাজ করছে। পাশাপাশি পুলিশের টহল বাড়ানো হয়েছে। জেলা প্রশাসনকেও নির্দেশনা দেয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ আর কোন ক্ষতিগ্রস্থ না হয়।
উল্লেখ্য, আলমগীর হাওলাদার হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে সদর মডেল থানায় ৮৬ জনের নামে মামলা করা হয়। পুলিশ এই মামলায় দুইজনকে গ্রেফতার করেছে। অপরদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় মাদারীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলাদারকে আটক করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।
(এএসএ/এসপি/মার্চ ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








