প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ময়মনসিংহে প্রেস ব্রিফিং
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সপ্তাহ উপলক্ষে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা (Technology-Facilitated Gender-Based Violence–TFGBV) প্রতিরোধ এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহ জেলা রোভার স্কাউট ভবন মিলনায়তনে আজ শনিবার সকালে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (BNNRC)-এর উদ্যোগে আয়োজিত এ প্রেস ব্রিফিং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় পরিচালিত ধারাবাহিক কর্মসূচির অংশ। এ কর্মসূচির আওতায় পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও ময়মনসিংহ—এই ছয়টি জেলায় একই ধরনের কার্যক্রম আয়োজন করা হচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে ২৩ জন সাংবাদিক ও ২ জন কনটেন্ট ক্রিয়েটরসহ মোট প্রায় ২৫ জন উপস্থিত ছিলেন। আয়োজকরা নারী সাংবাদিকদের অংশগ্রহণকে বিশেষভাবে গুরুত্ব দেন, যাতে প্রযুক্তিনির্ভর সহিংসতার বিষয়ে গণমাধ্যমের দায়িত্বশীল ও সংবেদনশীল ভূমিকা আরও শক্তিশালী হয়।
প্রেস ব্রিফিংয়ে উপস্থাপিত কার্যপত্রে উল্লেখ করা হয় যে, ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে নারীদের বিরুদ্ধে প্রযুক্তির অপব্যবহার করে হয়রানি, সাইবার বুলিং, অনলাইন হুমকি, ব্যক্তিগত তথ্য ফাঁস, ভুয়া তথ্য প্রচার ও অপপ্রচারসহ বিভিন্ন ধরনের সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব প্রযুক্তিনির্ভর সহিংসতা নারীদের অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই নিরাপত্তা ও সক্রিয় অংশগ্রহণের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
কার্যপত্রে আরও বলা হয়, নারীদের নিরাপদ ডিজিটাল অংশগ্রহণ নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, কার্যকর আইন ও নীতিমালার বাস্তবায়ন, ডিজিটাল সাক্ষরতা উন্নয়ন এবং রাষ্ট্র, সুশীল সমাজ, প্রযুক্তি প্রতিষ্ঠান ও গণমাধ্যমের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়া প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় নারী ও কিশোরীদের সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ অনলাইন প্ল্যাটফর্ম তৈরি এবং জবাবদিহিতামূলক ডিজিটাল নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। সকলের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিএনএনআরসি’র ময়মনসিংহ জেলা ফোকাল পার্সন স্বাধীন চৌধুরী কার্যপত্র উপস্থাপনের মাধ্যমে মূল বক্তব্য তুলে করেন। এ সময় স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ বিষয়টির বিভিন্ন দিক নিয়ে মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন।
(এনআরকে/এসপি/মার্চ ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- অভিনেতা সোহেল খান মারা গেছেন
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- বিজুলী আলোক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- পাকাপাকি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- শেরপুরে রানিশিমুল ইউপিতে দুস্থ নারীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ
- আত্রাইয়ে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা
- শেরপুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল সেনা সদস্যের
- গরু চোরের হাতে গরুর মালিক নিহত
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৪ নভেম্বর ২০২৬
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
-1.gif)








