কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী নদীর উজানে ড্রেজিং কার্যক্রম বন্ধ থাকলে জাহাজ চলাচল ব্যাহত হয়ে দেশের বৈদেশিক বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কা জানিয়ে সহযোগিতা চেয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
গত ১০ মার্চ বন্দরের হাইড্রোগ্রাফার বিভাগ থেকে পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেন বন্দর সচিব। চিঠিতে কর্ণফুলী নদীর উজানে চলমান ড্রেজিং ও ডাম্পিং কার্যক্রম অব্যাহত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর হিসেবে চট্টগ্রাম বন্দর দেশের মোট বৈদেশিক বাণিজ্যের ৯২ শতাংশেরও বেশি আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনা করে। এ কারণে বন্দরকে দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। এই বিশাল কার্যক্রম সচল রাখতে কর্ণফুলী নদীর নাব্যতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বন্দর কর্তৃপক্ষ জানায়, নদীর নাব্যতা কমে গেলে বড় জাহাজ বন্দরে প্রবেশে বাধার মুখে পড়ে। এতে জাহাজ হ্যান্ডলিং সক্ষমতা কমে যায় এবং জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে।
বন্দরের সীমানা হালদা নদীর মোহনা থেকে দক্ষিণে কক্সবাজার এবং উত্তরে সীতাকুণ্ড পর্যন্ত বিস্তৃত।
চিঠিতে আরও বলা হয়, কর্ণফুলী নদীর উজানে পানির প্রবাহ ও নাব্যতা বাড়ানো গেলে ভাটির দিকে পলি জমা কমে।
এতে বন্দরের জেটি এলাকাসহ নদীর নিম্নাংশে নাব্যতা বজায় রাখা সহজ হয় এবং ড্রেজিং ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমে যায়।
বন্দর সূত্র জানায়, শাহ আমানত সেতুর উজান ও ভাটিতে ক্যাপিটাল ড্রেজিং শেষ হওয়ার পর বর্তমানে সংরক্ষণ ড্রেজিং কার্যক্রম চলছে। সদরঘাট থেকে বাকলিয়া চর পর্যন্ত এলাকায় আটটি খালের মুখে ড্রেজিং করায় খালের মুখের নাব্যতা বেড়েছে। ফলে শহরের ব্যবহৃত পানি সহজে নদীতে পড়ছে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনেও ইতিবাচক প্রভাব পড়ছে।
এছাড়া বাকলিয়া চর, শিকলবাহা, নাজিরচর ও কালুরঘাট এলাকায় নদীর গভীরতা কমে যাওয়া স্থানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন-২০২২ অনুযায়ী ইজারা দিয়ে তিনটি প্রতিষ্ঠানকে নির্দিষ্ট গভীরতা বজায় রেখে ড্রেজিংয়ের অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে এসব এলাকায় বিক্ষিপ্তভাবে অবৈধভাবে বালি ও মাটি উত্তোলন করা হতো বলে চিঠিতে উল্লেখ করা হয়।
তবে নির্বাচনকে সামনে রেখে গত ৯ নভেম্বর ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ড্রেজিং ও ডাম্পিং কার্যক্রম বন্ধ রাখতে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছিল।
পরবর্তীতে গত ১ মার্চ থেকে কাজ পুনরায় শুরু হলেও বাকলিয়া থানা থেকে আবারও ড্রেজিং ও ডাম্পিং বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানতে পেরেছে।
চিঠিতে সতর্ক করে বলা হয়, দীর্ঘদিন ড্রেজিং কার্যক্রম বন্ধ থাকলে কর্ণফুলী নদীর নাব্যতা দ্রুত কমে যাবে। এতে বন্দরে জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হবে এবং দেশের বাণিজ্যিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে নদীর নাব্যতা কমে গেলে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতার ঝুঁকিও বাড়তে পারে।
এ অবস্থায় দেশের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে কর্ণফুলী নদীর উজানে বন্দরের নিয়োজিত ঠিকাদারদের মাধ্যমে ড্রেজিং ও ডাম্পিং কার্যক্রমে সহযোগিতা দিতে সিএমপি’র প্রতি অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে বিষয়টিকে জরুরি উল্লেখ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
(জেজে/এসপি/মার্চ ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী লাল তরুণ ফুটবল একাডেমি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- এওজবালিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন
- কনটার্টে ‘শেখ হাসিনা’ শ্লোগান, আয়োজক গ্রেফতার
- শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
- গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
- আমার জীবনের আলোকবর্তিকারা
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- বাংলাদেশ ব্যাংকের রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
- গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন
- ‘ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ বিল সাংঘর্ষিক নয়’
- ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
- সালথায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
- শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- জলে ডোবা স্বপ্ন
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- লাইজু তুই এমপি হয়েছিস!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
০৮ সেপ্টেম্বর ২০২৬
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী লাল তরুণ ফুটবল একাডেমি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- এওজবালিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন
- কনটার্টে ‘শেখ হাসিনা’ শ্লোগান, আয়োজক গ্রেফতার
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- সালথায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
-1.gif)








