E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা

২০২৬ মার্চ ১৬ ১৭:৩৬:১৩
ঈশ্বরদীতে জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে অনুমোদনহীনভাবে ছয় হাজার লিটার জ্বালানি তেল মজুত রাখা এবং বিক্রির সময় প্রতি লিটারে প্রায় ২০০ মিলিলিটার কম দেওয়ার অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৫ মার্চ) বিকেলে পৌর শহরের মেসার্স করিম পেট্রোলিয়াম এজেন্সিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার। জরিমানাকৃত ব্যবসায়ী মো. আব্দুল করিম, তিনি মেসার্স করিম পেট্রোলিয়াম এজেন্সির স্বত্বাধিকারী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এজেন্সিতে অনুমোদনহীনভাবে মজুত করে রাখা ছয় হাজার লিটার জ্বালানি তেল পাওয়া যায়। এছাড়া বিক্রির সময় প্রতি লিটারে প্রায় ২০০ মিলিলিটার কম দিয়ে তেল বিক্রি করা হচ্ছিল বলে প্রমাণ পাওয়া যায়।

লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুত রাখা, অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে তা গোপন করা এবং বিক্রির সময় কম দিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগে ব্যবসায়ী আব্দুল করিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার বলেন, নিয়মবহির্ভূতভাবে তেল মজুত রাখায় ওই ব্যবসায়ীকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দ করা তেল তাৎক্ষণিকভাবে নির্ধারিত সরকারি দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।

(এসকেকে/এসপি/মার্চ ১৬, ২০২৬)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test