গোপালগঞ্জে খাল খননের উদ্বোধন
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেছেন, আজকে আমাদের নেতা তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের উদ্বোধন করেছেন। এর মধ্যদিয়ে এক যোগে দেশের ৫৪ জেলার ৫৪টি খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। ১৯৭৭ সালে এ খাল কাটা শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন দেশের মানুষের কল্যাণের জন্য তিনি এই খাল কাটার গুরুত্ব অনুভব করেছিলেন। তার সরকারের সময়ও সারা দেশে খাল খননের কাজ হয়েছে।
এরই অংশ হিসেবে আজ সোমবার দুপুরে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের ধুরাল খাল খনন কাজের উদ্বোধন করেন।
তিনি বলেন, এই খাল খননের মাধ্যমে সদর উপজেলার কাজুলিয়া ও কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের ২৫ বর্গ কিলোমিটার জায়গার পানি নিষ্কাশন হবে। আর প্রায় ১ হাজার ৭শ’ হেক্টর জমিতে পানি তুলে সেচের ব্যবস্থা করা যাবে। ফলে এখানে ব্যাপক কৃষি উন্নয়ন হবে। প্রায় ৫(৪.৯৫ কিমি) কিলোমিটার খাল সংস্কার করা হবে। এখানে ৩৪ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এরমধ্যে যারা মাথায় ঝুড়ি নিয়ে মাটি কাটবেন তাদের জন্য ধরা আছে ১৩ লক্ষ ৭০ হাজার টাকা। বাকী অংশ স্কেবেটর দিয়ে কাঁটা হবে।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের মাটি এতো ভাল যে এখানে একটি বীজ ফেলে দিলেই গাছ হয়ে যায়। শুধু একটু দরকার পানির ব্যবস্থা করা। জিয়াউর রহমান এটা বুঝেছিলেন, যেটা আমাদের নেতা তারেক রহমান বুঝেছেন। পানির ব্যবস্থা করে দিতে পারলে এই মাটিতে সোনা ফলবে। সেই জন্য আজকে দেশের ৫৪টি জেলায় এক যোগে খাল কাঁটা হচ্ছে। এতে কৃষকের উপকার হবে। এই জন্য পরীক্ষা-নিরিক্ষা করে এ কাজ সারা দেশে এক যোগে শুরু করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রথম কেবিনেট মিটিং-এ আমাদের নেতা তারেক রহমান প্রথম সিদ্ধান্ত নিয়েছেন কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের। দ্বিতীয় সিদ্ধান্ত নেয়া হয় আমাদের মায়েদের ফ্যামিলি কার্ড দেয়ার ব্যাপারে পাইলট প্রকল্পের অনুমোদন। সেটাও আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের কালি হাত থেকে শুকাতে না শুকাতে গত ১২ মার্চ উদ্বোধন করেছেন। এরপরই আমাদের নেতা তারেক রহমান কৃষকদের কৃষি কার্ড দেয়ার ঘোষণা দেন। আগামী ১৪ এপ্রিল কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। তারেক রহমান আলেম ওলামাদের সম্মানীর ব্যবস্থা করেছেন। এছাড়া ঈদ উপলক্ষে আমাদের পরিচ্ছন্নতা কর্মিদেরও পাঁচ হাজার টাকা করে দেয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডাঃ কে.এম বাবর, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস.এম জিলানী বক্তব্য রাখেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ্জ-জামানের সভাপতিত্বে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, কোটালীপাড়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বাসার হাওলাদার বক্তব্য রাখেন।
পরে প্রতিমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেঁটে এ খাল খনন কাজের উদ্বোধন করেন।
(টিবি/এসপি/মার্চ ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে খাল খননের উদ্বোধন
- কাপ্তাইয়ে উদ্ধারকৃত কিশোরী এখন জেলা কারা হেফাজতে
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- নিখোঁজের ৩ মাস পর যুবকের লাশ উদ্ধার
- ছোট ভাইয়ের পরিকল্পনায় খুন, ৮ আসামি গ্রেফতার
- নড়াইলে বিনামূল্যে কৃষকদের মাঝে পাট, তিল মুগ বীজ ও সার বিতরণ
- প্রাইম ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী
- গোপালগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ঈশ্বরদীতে জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
- কৃষক বাঁচলে দেশ বাঁচবে : সংস্কৃতিমন্ত্রী
- নির্মাণাধীন ড্রেনের কারণে সোনাতলায় ধসে পড়ল দুই দোকান
- সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি
- ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলেন এম এ মজিদ
- ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারাদেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
- দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
- জমিদার বীরেন্দ্র লাল চন্দের ২৯তম মৃত্যুবার্ষিকী
- সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’
- সুবর্ণচরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালেন শামীম
- উত্তরবঙ্গের ঈদযাত্রায় এবারও গলার কাটা সেই সাড়ে ১৩ কিলোমিটার
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির আলোচনা ইফতার মাহফিল
- ৪ থেকে ৬ মাসের তেলের রিজার্ভ নিশ্চিতে সরকারকে আইনি নোটিশ
- শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
- ‘আইনশৃঙ্খলা শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’
- লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
- ঈদ শেষে ফিরতি যাত্রার ২৬ মার্চের ট্রেন টিকিট মিলবে আজ
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- ঈশ্বরদীতে জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
১৬ মার্চ ২০২৬
- গোপালগঞ্জে খাল খননের উদ্বোধন
- কাপ্তাইয়ে উদ্ধারকৃত কিশোরী এখন জেলা কারা হেফাজতে
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- নিখোঁজের ৩ মাস পর যুবকের লাশ উদ্ধার
- ছোট ভাইয়ের পরিকল্পনায় খুন, ৮ আসামি গ্রেফতার
- নড়াইলে বিনামূল্যে কৃষকদের মাঝে পাট, তিল মুগ বীজ ও সার বিতরণ
- গোপালগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ঈশ্বরদীতে জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
- নির্মাণাধীন ড্রেনের কারণে সোনাতলায় ধসে পড়ল দুই দোকান
- ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলেন এম এ মজিদ
- জমিদার বীরেন্দ্র লাল চন্দের ২৯তম মৃত্যুবার্ষিকী
- সুবর্ণচরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালেন শামীম
- উত্তরবঙ্গের ঈদযাত্রায় এবারও গলার কাটা সেই সাড়ে ১৩ কিলোমিটার
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির আলোচনা ইফতার মাহফিল
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
-1.gif)








