E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘নতুন বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, আধুনিক বাংলাদেশ’

২০২৬ মার্চ ১৭ ০০:২০:৫৩
‘নতুন বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, আধুনিক বাংলাদেশ’

রূপক মুখার্জি, নড়াইল : সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরি বলেছেন, ‘আমরা একটা অন্ধকার যুগ পার করে এসেছি। ওই যুগটা ছিল অন্ধকারের যুগ। সেই যুগে এই দেশে দুর্নীতি হয়েছে, ব্যাপকভাবে লুটপাট হয়েছে, সেখানে কোনো পরিবর্তন হয়নি। বছরের পর বছর ধরে সব কিছু পুতিগত ছিল।

সরকারি প্রতিষ্ঠানগুলো সব ভেঙে ফেলা হয়েছে। আজকে সেখান থেকে আমরা এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। নতুন বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক, একটি প্রগতিশীল, একটি আধুনিক বাংলাদেশ। আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। এটাই আমাদের স্বপ্ন।’

সোমবার (১৬ মার্চ) বিকালে ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলার হাতিয়াড়া খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের ভোটের মাঠে নির্বাচনী ইশতাহারে কথা ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘নির্বাচনের সময় অনেকে অনেক কথাই বলে। নির্বাচনে প্রার্থীরা অনেক দল বলে ১০ টাকা কেজি চাল দেব, ঘরে ঘরে চাকরি দেব, বাড়ি বাড়ি সার দেব, গোয়াল ভরা গরু দেব, গোলা ভরা ধান দেব, ঘুম পাড়ানো মাসি দেব, এই চিত্রা নদীর ওপারে ট্রাক ভরে রসগোল্লা ডালে দেব, ভাটাতে বসে বসে উঠাবেন আর খাবেন।

শুধু তাদের ভোট দিতে হবে এ রকম বলে না।’
নিজেদের দলের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে তিনি আরো বলেন, ‘আমাদের নির্বাচনের যে প্রতিশ্রুতি, বিএনপির সরকারের আগামী দিনের পথ চলার যে গতি কেমন হবে আপনারা বুঝতে পারবেন। আমাদের পথচলায় আপনারা বুঝতে পারবেন সরকার কী চায়। আমাদের দল আমরা প্রমাণ করতে চাই, আমরা যেটা বলব সেটা করতে চাই। আমাদের নির্বাচনী ইশতেহার ছিল আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশ ২০ হাজার কিলোমিটার নদী খনন করব এবং খাল খনন করব।

এখানে শুধু পানি উন্নয়ন বোর্ড নয়। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, টিআর, কাবিখা, এ ছাড়া এলজিইডি বিভিন্নভাবে আমরা খাল খনন কর্মসূচি করব। ১৭ তারিখে আমাদের শপথ হয়েছে, ১৮ তারিখ থেকে সরকারি কার্যক্রম শুরু হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ইতোমধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। প্রতিটি পরিবারে প্রধান যে মহিলা সেই মহিলা হবে ফ্যামিলি কার্ডের মালিক। এই কার্ডে প্রত্যেক মাসে মাসে আপনাদের যাওয়া লাগবে না। স্বয়ংক্রিয় ভাবে প্রতি মাসে আড়াই হাজার টাকা চলে আসবে। এই আড়াই হাজার টাকা দিয়ে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন৷

নারী অবদান সমাজে জাগরণ ঘটাবে উল্লেখ করে নারীদের উদ্দেশ্য তিনি বলেন, একটা সমাজে নারী যদি মুক্ত হয়। নারী যদি জাগরণ ঘটাতে পারি, নারী শক্তির জাগরণ তাহলে সেই সমাজের জাগরণ জাগবে। একটা সমাজ কতটা অগ্রগামী, একটা সমাজ কতটা আলোকিত, একটা সমাজ কতটা প্রগতিশীল, এই সমাজের মহিলাদের অবদান দেখে বুঝা যায়। অবস্থান দিক দিয়ে দেখা যায় মেয়েরা এগিয়ে গেছে। আমরা সমাজে মেয়েদের এই ভাবে অগ্রগামী করতে চাই।"

সমাজকে ঘুস, দুর্নীতি ও মাদক মুক্ত করার অঙ্গিরার নিয়ে, তিনি আরো বলেন, ‘আমাদের সরকারের সিদ্ধান্ত সমাজ থেকে সকল প্রকার ঘুস, দুর্নীতি, যারাই করবে। তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা। আইন সবার জন্য সমান। আইন কিন্তু পার্থক্য না। কোনো নেতা-কর্মী যদি ঘুস দুর্নীতি করে, দখল বাজি করে, জমি যদি অন্যায় ভাবে দখল করে তাকে দল থেকে বহিষ্কার তো করা হবে। এবং আমরাই তাকে তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনকে জানিয়ে দিব। আমরা এটা করতে দেব না।

নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ খাল খনন কাজের উদ্বোধনে অন্যদের বক্তব্য দেন নড়াইল ১- আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল -২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু, জেলা প্রশাসক, মোহাম্মদ আবদুল ছালাম, যশোর পানি উন্নয়ন সার্কেল বোর্ড (বাপাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী বি এম আব্দুল মোমিন, পুলিশ সুপার, মোহাম্মদ আল মামুন সিকদার, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহা, নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ লাবলু প্রমুখ।

(আরএম/এএস/মার্চ ১৭, ২০২৬)






পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test