সড়কমন্ত্রীর পদ্মা সেতু টোলপ্লাজা পরিদর্শ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে। তবে তা যাত্রীদের ঢল নামার মত কিছু দেখা যায়নি। গাড়ীর সংখ্যা কিছুটা বেড়েছে। কিন্তু যানজট পড়ার মত তেমন কোন ঘটনা ঘটেনি।
আজ মঙ্গলবার সকালে মাওয়া টোল প্লাজায় গিয়ে দেখা যায়, দক্ষিণবঙ্গমুখী যানবাহনের কিছুটা চাপ রয়েছে। ডানবাহনের সামান্য লাইনও রয়েছে। তবে গাড়ীগুলো টোল দিয়ে সাথে সাথেই চলে যাচ্ছে। এতে সহজেই টোলপ্লাজায় যানবাহন মুক্ত হচ্ছে। আর অল্প কিছু সময়ের মধ্যে ফাঁকা হয়ে যাচ্ছে টোল বুথগুলো। আবার গাড়ী আসলেই সাথে সাথে টোল দিয়ে পার হয়ে যাচ্ছে। তবে একসাথে কিছু সংখ্যক গাড়ী আসলে টোলপ্লাজার সামনে কিছুটা যানজটের সৃষ্টি হলেও তা কিছুক্ষনের মধ্যে যানজট মুক্ত হচ্ছে। এভাবে সকাল থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে পদ্মা সেতু পার হয়ে ঈদে ঘরমুখো যাত্রীরা নাড়ীর টানে বাড়ি ছুটে চলেছে।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু দুপুরে পদ্মা সেতু এলাকা পরিদর্শকালে তিনি টোল ব্যবস্থা দেখে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, মাত্র ৯ সেকেন্ডের মধ্যেই টোল দিয়ে গাড়ীগুলো পার হতে পারছে, এতে যানজটের সৃষ্টি হচ্ছেনা টোলপ্লাজায়। তাছাড়া মোটর সাইকেলের জন্য এ বছর ৪টি লেন তৈরী করা হলেও তার দরকার হচ্ছেনা। মাত্র দুটি লেন দিয়েই মোটর সাইকেল নিবিঘ্নে পারাপার করা যাচ্ছে। দীর্ঘ ছুটি থাকায় এবারের ঈদ যাত্রা যাত্রীদের জন্য যানজট বিহীন হবে বলে মনে করছি।
এ প্রসঙ্গে মাওয়া ট্রাফিক জোনের টিআই জিয়াউল হক জিয়া বলেন, পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। কিছুটা অতিরিক্ত গাড়ীর চলাচল রয়েছে। তবে তা সহনীয় মাত্রায় রয়েছে। আশা করছি ততটা যানজটের সৃষ্টি হবেনা এবারের ঈদ যাত্রায়। কারণ দীর্ঘ ছুটি থাকায় ঈদে ঘরমুখো মানুষজন ধাপে ধাপে বাড়ির দিকে রওনা দিচ্ছে। তাই একসাথে লোকজন না ছুটায় যানবাহনের ততটা চাপ নেই।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর পদ্মা সেতু টোল প্লাজা পরিদর্শন
এদিকে সেমাবার সন্ধ্যায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম মাওয়া পদ্মা সেতু টোলপ্লাজা পরিদর্শণ করেছেন। এ সময় তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দেশের বিভিন্ন মহাসড়কে যানজট প্রবণ ২৬০টি স্থান চিহ্নিত করে কাজ করছে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও সড়ক বিভাগ।
মন্ত্রী জানান, ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ যাতে নিরাপদ ও স্বস্তিতে যাতায়াত করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে সেই প্রস্তুতি ঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা দেখতে তিনি দেশজুড়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন।
তিনি আরও বলেন, আগামীকাল (মঙ্গলবার) থেকে সড়কে যানবাহনের চাপ বাড়লেও বড় ধরনের কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই। গতকাল রাত (রবিবার) থেকেই গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং কোথাও তেলের সংকট নেই। কোথাও কোনো অভিযোগ পাওয়া গেলে তা দ্রুত সমাধান করা হচ্ছে বলেও জানান তিনি।
সড়কমন্ত্রী বলেন, ঈদের আগে ও পরে মোট আট দিন সড়কে সর্বোচ্চ প্রস্তুতি থাকবে। সড়ক বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।
এসময় সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এমকে/এসপি/মার্চ ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- আজ মহান মে দিবস
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
০১ মে ২০২৬
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
-1.gif)








