E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

২০২৬ মার্চ ১৮ ১৭:১৭:০৪
গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকেদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

মঙ্গলবার (১৭ মার্চ) গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক ও গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী আবুল খায়ের, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ুন কবীর, বি এম যোবারের হোসেন, শেখ মোস্তফা জামান প্রমূখ।

আলোচনা সভায় প্রধান অতিথি ডাঃ কে এম বাবর এমপি, জেলায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, আপনারা সব সময় সত্যের পক্ষে থাকবেন।সত্য ঘটনা তুলে ধরবেন। জেলার ভাল সংবাদ গুলো তুলে ধরবেন। এছাড়া জন সাধারণের জন্য প্রয়োজনে আছে এমন সংবাদ গুলো গুরুত্ব সহকারে প্রকাশ করবেন। এতে জেলাবাসী উপকৃত হবে। আপনারা আমাকে সহযোগিতা করলে জনগণের উপকার আসে, সেই সব কাজ আমি করতে পারবো।

(টিবি/এসপি/মার্চ ১৮, ২০২৬)

পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test