E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল 

২০২৬ মার্চ ১৮ ১৮:০২:১৭
কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল 

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের ঐতিহ্যবাহী কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে বাৎসরিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার কাপাসিয়া মডেল মসজিদ মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়
কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটনের পরিচালনায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য মাওলানা শেফাউল হক, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুর আলম।

এসময় অন্যান্যের মাঝে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ মাহফুজুর রহমানউপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ ফরহাদ হোসেন মোল্লা, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ লুৎফুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহ, সাপ্তাহিক শীতলক্ষ্যা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ তমিজ উদ্দিন আহমেদ খোকা, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হক, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম প্রমুখ।

(এসকেডি/এসপি/মার্চ ১৮, ২০২৬)

পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test