ভাঙ্গায় মধ্যরাতে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১২
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যরাতে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত হয়েছে উভয় পক্ষের কমপক্ষে ১২ জন। তাদের উদ্ধার করে স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত মধ্যরাতে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপীনাথপুর গ্রামে ইসমাইল মুন্সির সাথে চুন্নু মিয়ার দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো।
বৃহস্পতিবার রাতে চুন্নু মিয়ার ছেলে ইব্রাহিমের সাথে ইসমাইল মুন্সির ছেলে ফুহাদের চা খাওয়ার মতো তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয় এবং এরই জের ধরে মধ্যরাতে দুই পক্ষ লোকজন জড়ো করে। কিছুক্ষণ পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনা চলাকালে পুলিশকে ফোন করা হলে পরে পুলিশ এসে স্থানীয় মাতুব্বরদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেননি বলে নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। এছাড়া, এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন বলেও জানিয়েছেন ওসি মিজান।
(আরআর/এসপি/মার্চ ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- বৃষ্টি উপেক্ষা করে গৌরীপুরে ঈদুল ফিতর উদযাপিত
- প্রবাসী আয়ে চাঙ্গা রিজার্ভ
- ভাঙ্গায় মধ্যরাতে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১২
- গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ১০
- বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
- ঈদে সর্বোচ্চ সতর্কতায় র্যাব, নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা
- কুড়িগ্রামের ৬ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত
- হরমুজ প্রণালীতে টোল বসানোর চিন্তা ইরানের, বাড়তে পারে বৈশ্বিক উত্তেজনা
- জাপা-আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ
- দিনাজপুরে দুই হাজার পরিবারের ঈদ উদযাপন
- ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র নাঈনি নিহত
- সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরায় ঈদ উদযাপন
- ভিয়েতনাম ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ
- ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- সৌদি আরবে উদযাপিত হচ্ছে পবিত্র ইদুল ফিতর
- ইউক্রেনের মত ইরান যুদ্ধ কি ঝুলে যাবে?
- বাংলার মানুষের সার্বিক মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
- ‘আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধই থাকবে’
- চরজব্বরে চালক ভাইদের পাশে দাঁড়ালেন মেম্বার পদপ্রার্থী শামীম
- ঈশ্বরদীর এমপির উদ্যোগে ৬০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- সালথায় ছোবহান মাতুব্বর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে থাকা অজ্ঞাত যুবকের মৃত্যু
- পদ্মার চরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান
- ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা
- ঈদের নামাজ আদায়ে প্রস্তুত দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- সৌদি আরবে উদযাপিত হচ্ছে পবিত্র ইদুল ফিতর
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে লাশ হলেন চার ভাই
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
২০ মার্চ ২০২৬
- বৃষ্টি উপেক্ষা করে গৌরীপুরে ঈদুল ফিতর উদযাপিত
- ভাঙ্গায় মধ্যরাতে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১২
- গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ১০
- কুড়িগ্রামের ৬ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত
- দিনাজপুরে দুই হাজার পরিবারের ঈদ উদযাপন
- সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরায় ঈদ উদযাপন
-1.gif)








