E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নড়াইলে ময়লার স্তূপ থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

২০২৬ মার্চ ২১ ১৫:৪৭:৩৮
নড়াইলে ময়লার স্তূপ থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে ময়লার স্তূপ থেকে এক অজ্ঞাতনামা ৭০ বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ মার্চ) বিকালের দিকে সদর  উপজেলার সীতারামপুর এলাকার ময়লার স্তুপ থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে নড়াইল সদর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ৪ টার দিকে স্থানীয় লোকজন ময়লার স্তূপে একজন বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটিদল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। লাশটির এখনও কোনো পরিচয় মেলনি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওলি মিয়া বলেন, ময়লার স্তূপ থেকে অজ্ঞাতনামা (৭০) বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। এখন লাশটির পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়না তদন্ত শেষে তার আসল মৃত্যুর রহস্য জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

(আরএম/এসপি/মার্চ ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test