ঈদের ছুটি বাতিল
রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংকে ঘিরে মহাকর্মব্যস্ততা
ঈশ্বরদী প্রতিনিধি : আগামী ৭ এপ্রিল দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধনকে ঘিরে প্রকল্প এলাকায় বিরাজ করছে চরম কর্মব্যস্ততা। এটি দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এ উপলক্ষে সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ঈদুল ফিতরের নির্ধারিত ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইউনিট-১ এর সকল প্রস্তুতিমূলক কাজ আগামী ২৭ মার্চের মধ্যে সম্পন্ন হবে। এরপর আনুষ্ঠানিকভাবে কমিশনিং এবং জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হবে।
জ্বালানি লোডিং উদ্বোধনের পর চলতি বছরের জুলাইয়ের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিকভাবে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় জ্বালানি লোডিং কার্যক্রমের প্রস্তুতি চলছে। ঢাকার নভোথিয়েটার থেকে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এবং এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভার্চুয়ালি যুক্ত থাকতে পারেন। পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) ও রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, “আগামী ৭ এপ্রিল থেকে জ্বালানি লোডিং শুরু হবে। আমরা আশা করছি, জুলাইয়ের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করে জাতীয় গ্রিডে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।” তিনি আরও বলেন, নির্ধারিত সময়সূচি বজায় থাকলে ডিসেম্বরের মধ্যে ইউনিটটি পূর্ণ সক্ষমতায় শতভাগে পৌঁছাবে।
জ্বালানি লোডিংয়ের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (NPCBL)-এর অধীন কর্মরতদের ছুটি বাতিল করা হয়েছে।
NPCBL-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, “জ্বালানি লোডিং হলো রিয়্যাক্টরের কোরে পারমাণবিক জ্বালানি রড স্থাপনের প্রক্রিয়া। এসব রডে থাকা ইউরেনিয়াম পেলেট চেইন রিঅ্যাকশন সৃষ্টি করে, যা তাপ উৎপাদন করে এবং সেই তাপ থেকে উৎপন্ন বাষ্প টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে।”
তিনি আরও জানান, প্রায় ২,০০০টি পরীক্ষার মধ্যে ইতোমধ্যে ১,৬৫০টি সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ আগামী দুই সপ্তাহের মধ্যে শেষ হবে। ছোটখাটো কিছু সমস্যা থাকলেও বড় কোনো ত্রুটি পাওয়া যায়নি এবং সেগুলো দ্রুত সমাধান করা হচ্ছে। বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অথরিটি (BAERA) আন্তর্জাতিক মান অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে সার্বিক কার্যক্রম তদারকি করছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, জ্বালানি লোডিং প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় এক মাস সময় লাগে। এরপর বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় চেইন রিঅ্যাকশন শুরু হতে আরও প্রায় দুই মাস সময় প্রয়োজন। ইউনিট-১ ডিসেম্বরের মধ্যে পূর্ণ সক্ষমতায় উৎপাদনে গেলে তার প্রায় এক বছর পর ইউনিট-২ একই সক্ষমতায় পৌঁছাবে। দুটি ইউনিট মিলিয়ে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে শতভাগ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে ইউনিট-১ কমিশনিংয়ের শেষ পর্যায়ে রয়েছে এবং ইউনিট-২ এর কাজ ৭০ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে।
প্রকল্পের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “এটি কোনো সাধারণ উন্নয়ন প্রকল্প নয়। এখানে কোনো ধরনের আপসের সুযোগ নেই। প্রতিটি ধাপে শতভাগ কাজ সম্পন্ন নিশ্চিত করেই পরবর্তী ধাপে এগোতে হয়। আন্তর্জাতিক মান অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
এদিকে, জ্বালানি লোডিং ও বিদ্যুৎ উৎপাদন শুরুর খবরে স্থানীয়দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
সলিমপুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান বলেন, স্থানীয় জনগণের বহুদিনের প্রত্যাশিত রূপপুর প্রকল্পে জ্বালানী লোডিং হয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে যাচ্ছে শুনে আমি এবং আমার এলাকার জনগণ খুবই আনন্দিত। এজন্য আমি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্থানীয় জনগণের পক্ষ হতে ধন্যবাদ জানাই। তিনি ক্ষমতা গ্রহনের অল্প সময়ের মধ্যে বর্তমান পরিস্থিতিতে এই বিদ্যুৎ কেন্দ্র চালুর উদ্যোগ গ্রহন করেছেন। এটি সময়োপযোগী ও গুরত্বপূর্ণ সিদ্ধান্ত বলে আমি মনে করি।
জাতীয় পদকপ্রাপ্ত কৃষক আব্দুল জলিল কিতাব মন্ডল ওরফে লিচু কিতাব বলেন, রূপপুরে আনুষ্ঠানিকভাবে জ্বালানী লোডিং করা হচ্ছে শুনে অত্যন্ত আনন্দ লাঘছে। আমাদের দীর্ঘদিনের বহু আকাঙ্খিত স্বপ্নের প্রকল্প বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে। এই প্রকল্প নিয়ে অনেক বিরূপ কথা শুনেছি যে, আণবিকের কারণে কৃষিতে ব্যাপক ক্ষতিকর প্রভাব পড়বে। আসলে বাস্তবতা কি সেটা আমরা এবারে উপলব্ধি করতে পারব যে, পারমাণবিক বিদ্যুৎ বিশাল অরণ্যের মধ্যে কৃষিতে কোন ক্ষতির কারণ না-বরং কৃষি বিপ্লবে অগ্রণী ভূমিকা রাখবে। এই প্রকল্পের মাধ্যমে কৃষিতে শুধু বিদ্যুতই আসবে না, এখান থেকে আধুনিক পদ্ধতি ব্যবহার করে আমাদের কৃষিকে আরও উন্নয়ন করতে পারব বলে আমার বিশ্বাস।
ঈশ্বরদীর বিশিষ্ঠ ব্যবসায়ী খায়রুল গ্রুপের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলাম বলেন, আমাদের অনেক অনেক আকাঙ্খিত পারমাণবিক প্রকল্পে জ্বালানী লোডিং হতে যাচ্ছে শুনে খুবই আনন্দিত। বাংলাদেশের বিদ্যুতের চাহিদা মেটাতে হলে রূপপুর প্রকল্পে শুধুমাত্র ২,৪০০ মেগাওয়াট চালু করলেই হবে না। এখানে আরও ২,৪০০ মেগাওয়াট প্রকল্প নির্মাণের জায়গা রয়েছে। তাই রূপপুরে মোট ৪৮,০০ মেগাওয়াটের জন্য প্রকল্প সম্প্রসারণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
ঈশ্বরদী পৌরসভা ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুজন রায় বলেন, পত্রিকার মাধ্যমে রূপপুর প্রকল্প চালুর খবর জেনে খুবই ভালো লাগছে। আমরা সকলেই অবগত ইরান-ইজরাইলে-আমেরিকার মধ্যে যুদ্ধের কারণে জ্বলানী তেলের সংকট দেখা দিয়েছে। চলমান রবিশষ্য মৌসুমে এবং বোরো আবাদের জন্য কৃষকরা জ্বালানী তেলের জন্য হয়রাণির শিকার হচ্ছে। এই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চালুর জন্য সময়োচিত সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি। এই সিদ্ধান্তের ফলে দেশের কৃষকরা খুবই উকৃত হবে বলে আমি মনে করি।
উল্লেখ্য, ২০১৭ সালে শুরু হওয়া ১২.৬৫ বিলিয়ন ডলারের এই প্রকল্পের প্রায় ৮১ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এতে রাশিয়ার ভিভিইআর-১২০০ মডেলের তৃতীয় প্রজন্মের দুটি রিয়্যাক্টর স্থাপন করা হচ্ছে। শুরুতে ২০২২ সালে চালুর কথা থাকলেও তিন বছর বিলম্বিত হয়। পরে বাংলাদেশ ও রাশিয়া ২০২৭ সালের মধ্যে প্রকল্প সম্পন্ন করার লক্ষ্যে সময়সীমা বাড়ায়। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটম। রিয়্যাক্টরগুলো আন্তর্জাতিক নিরাপত্তা মান পূরণে সক্ষম বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
(এসকেকে/এসপি/মার্চ ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘বনলতা এক্সপ্রেস’ দেখা যাবে যেসব প্রেক্ষাগৃহে
- আজ বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী
- ভারত মহাসাগরে মার্কিন-যুক্তরাজ্য ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- দিনাজপুরে দেশের অন্যতম বুহৎ ঈদ জামাত অনুষ্ঠিত
- দফা গ্রামে হাফেজ ও মাওলানাদের সংবর্ধনা প্রদান
- ‘এবারের ঈদে চাঁদাবাজি কমেছে’
- মিরপুরে ঈদের নামাজ পড়লেন জামায়াত আমির
- রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল
- রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংকে ঘিরে মহাকর্মব্যস্ততা
- নড়াইলে ময়লার স্তূপ থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
- মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
- ‘প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই’
- মোনাজাতে যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
- রাস্তার দু’পাশের পথচারীরা ভুট্টো-বিরোধী স্লোগান দেয়
- বৃষ্টি উপেক্ষা করে গৌরীপুরে ঈদুল ফিতর উদযাপিত
- প্রবাসী আয়ে চাঙ্গা রিজার্ভ
- ভাঙ্গায় মধ্যরাতে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১২
- গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ১০
- বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
- ঈদে সর্বোচ্চ সতর্কতায় র্যাব, নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা
- কুড়িগ্রামের ৬ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত
- হরমুজ প্রণালীতে টোল বসানোর চিন্তা ইরানের, বাড়তে পারে বৈশ্বিক উত্তেজনা
- জাপা-আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ
- দিনাজপুরে দুই হাজার পরিবারের ঈদ উদযাপন
- ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র নাঈনি নিহত
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে লাশ হলেন চার ভাই
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
- ১৮ মাস পর খুললো রাবিপ্রবির আবাসিক হল
- রাস্তার দু’পাশের পথচারীরা ভুট্টো-বিরোধী স্লোগান দেয়
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
২১ মার্চ ২০২৬
- আজ বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী
- দিনাজপুরে দেশের অন্যতম বুহৎ ঈদ জামাত অনুষ্ঠিত
- দফা গ্রামে হাফেজ ও মাওলানাদের সংবর্ধনা প্রদান
- ‘এবারের ঈদে চাঁদাবাজি কমেছে’
- রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংকে ঘিরে মহাকর্মব্যস্ততা
- নড়াইলে ময়লার স্তূপ থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
-1.gif)








