E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দফা গ্রামে হাফেজ ও মাওলানাদের সংবর্ধনা প্রদান

২০২৬ মার্চ ২১ ১৬:০৯:০৬
দফা গ্রামে হাফেজ ও মাওলানাদের সংবর্ধনা প্রদান

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুর নগরকান্দা উপজেলার দফা গ্রামে প্রতিবছরের ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও কুরআনের হাফেজ ও মাওলানা সম্পন্নকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

“দফা স্বপ্ন-পূরণ যুব সংঘ” এর উদ্যোগে শুক্রবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন আলেম ও হাফেজদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজে দ্বীনি শিক্ষার প্রসার এবং নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যেই এই আয়োজন। আয়োজকরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, ভবিষ্যতেও এ ধরনের ভালো কাজ অব্যাহত রাখতে তারা সবার দোয়া কামনা করছেন।

এ বছর সংবর্ধনা প্রাপ্ত মাওলানাগণ হলেন— ১. মাওলানা সায়াদ বিন আতিক (পিতা: এটিএম মুহাম্মাদ আতিকুল হক) ২. মাওলানা মুহা: আসলামুল হক (পিতা: মো. আতিক মাতুব্বর)

সংবর্ধনা প্রাপ্ত হাফেজগণ হলেন— ১. হাফেজ মুহাম্মাদ আবু জ্বর গেফারী (পিতা: হাফেজ আব্দুল আজিজ মোল্লা)

২. হাফেজ মুহাম্মাদ ফাহাদ হোসেন (পিতা: মুহাম্মদ মুরাদ মাতুব্বর)
৩. হাফেজ মুহাম্মাদ সালাউদ্দিন (পিতা: মুহাম্মদ মাহফুজ মোল্লা)
৪. হাফেজ মুহাম্মাদ শোয়াইব (পিতা: লিয়া মাতুব্বর)
৫. হাফেজ মুহাম্মাদ শরিফুল ইসলাম (পিতা: মুহাম্মাদ মনি ফকির)
৬. হাফেজ সাইফুদ্দিন ইসলাম (পিতা: আব্দুল হান্নান মল্লিক)
৭. মুহাম্মাদ তামিম আহমেদ (পিতা: মুহাম্মদ জাফর মোল্লা)
৮. হাফেজ মুহাম্মাদ জিসান ফকির (পিতা: মুহাম্মদ আতিক ফকির)
৯. হাফেজ আব্দুল্লাহ্ মোল্লা (পিতা: কাওসার মোল্লা)
১০. হাফেজ মুহাম্মাদ গোলাম রহমান (পিতা: মুহাম্মাদ বাচ্চু মুন্সি)
১১. হাফেজা মাইমুনা বিনতে বোরহান (পিতা: বোরহান উদ্দিন)

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক এবং তরুণদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করে।

শেষে সকল সংবর্ধনা প্রাপ্তদের জন্য দোয়া করা হয় এবং মহান আল্লাহ তায়ালার কাছে তাদেরকে দ্বীনের খেদমতে কবুল করার প্রার্থনা জানানো হয়।

(পিবি/এসপি/মার্চ ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test