৬ ঘণ্টারও কম সময়ে সড়কে ঝরল ১৯ প্রাণ
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : ঈদের দ্বিতীয় দিনে মর্মান্তিক চার দুর্ঘটনা ঘটেছে দেশের ৪ জেলার সড়কে। মাত্র ৬ ঘন্টারও কম সময়ের ব্যবধানে ঝরে গেছে ১৯ প্রাণ। শনিবার দিবাগত গভীর রাত ৩টা থেকে আজ রবিবার সকাল ৯টার মধ্যে কুমিল্লা, ফেনী, বান্দরবানে ও হবিগঞ্জে মর্মান্তিক এই দুর্ঘটনাগুলো ঘটে।
এর মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছে কুমিল্লায়। নগরীর পদুয়া বাজার রেল ক্রসিং অতিক্রম করতে গিয়ে ঢাকামুখী একটি ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে যাত্রীবাহী একটি বাস। রাত ৩টার দিকে ঘটা এই দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও তিনজন শিশু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়ান আপ ট্রেন কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় পৌঁছালে রেললাইনের ওপরে থাকা চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম অভিমুখী মামুন স্পেশাল পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। ওই সময় বাসটিকে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেন।
কুমিল্লায় মর্মান্তিক এই দুর্ঘটনার মাত্র ৪৫ মিনিটের ব্যবধানে আরও একটি দুর্ঘটনা ঘটেছে ফেনীতে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অংশে ভয়াবহ এক ত্রিমুখী সংঘর্ষ ঘটেছে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মধ্যে। রোববার ভোর পৌনে ৪টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেইসঙ্গে আহত হয়েছেন আরও পাঁচজন।
মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল। ওই সময় একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। এই অবস্থায় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। বিষয়টি নিয়ে বাস-অ্যাম্বুলেন্স চালকের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে পেছনে মোটরসাইকেলসহ আরও কিছু বাসের জট লেগে যায়। এর কিছুক্ষণ পরই পেছন থেকে বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে সজোরে ধাক্কা দেয়। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হলে এক মোটরসাইকেল আরোহী ছাড়াও বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত হন। হতাহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে।
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাৎ হোসেন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাসকে সরিয়ে আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনার এক ঘণ্টারও কম সময়ের ব্যবধানে বান্দরবানের পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে পর্যটকবাহী একটি বাস। রোববার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও আহত হয়েছেন অন্তত ৩০ জন। এর মধ্যে ৫ জন এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন আইসিইউতে।
বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে জানিয়েছেন, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিতে থাকা ৪৩ জন যাত্রী গতরাতে ঢাকা থেকে বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পাহাড়ের ঢালু ও আঁকাবাঁকা রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারানোয় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বান্দরবান সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ২০ জনের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও ৫ জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পর্যটন মৌসুম হওয়ায় বান্দরবানমুখী রাস্তায় যানবাহনের চাপ বেড়েছে। পাহাড়ি রাস্তায় অনভিজ্ঞ চালক বা যান্ত্রিক ত্রুটির কারণে এমন দুর্ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এসব ঘটনার মাত্র ৫-৬ ঘণ্টার ব্যবধানে আরও একটি মর্মান্তিক দুর্ঘটনার খবর পাওয়া যায় হবিগঞ্জের মাধবপুর থেকে। রোববার সকাল আনুমানিক ৮টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নারী ও কিশোরসহ চারজনের মরদেহ উদ্ধার করে মাধবপুর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে এই প্রাণহানির ঘটনা ঘটে। সংঘর্ষের প্রচণ্ডতায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চারজন আরোহীর মৃত্যু হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কুয়াশা বা অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। স্থানীয়রা বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন এবং পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে মরদেহগুলো উদ্ধার করে। পিকআপটি খাদে পড়ে দুমড়েমুচড়ে যাওয়ায় ভেতর থেকে মরদেহ বের করতে বেশ বেগ পেতে হয়েছে।
পুলিশ সূত্রমতে, ঘাতক বাসটি দ্রুতগতিতে ওভারটেক করার চেষ্টা করার সময় বিপরীত দিক থেকে আসা পিকআপটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। তবে পুলিশ বাসটিকে জব্দ করার প্রক্রিয়া শুরু করেছে।
দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর অংশে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।
(ওএস/এসপি/মার্চ ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- কবে চালু হবে ৬৩ কোটি টাকার গড়াই সেতু, জানালেন আইনমন্ত্রী
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ইরান যুদ্ধে কূল-কিনারা না পেয়ে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্প
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুড়িগ্রামে শাবল দিয়ে বাবাকে হত্যা, ছেলে আটক
- ‘ফ্যাসিবাদ আমলে প্রকল্প শুরু হতো তবে শেষ হতো না’
- ‘এখন অন্তত মানুষ নির্ভয়ে কথা বলতে পারছে’
- আশাশুনিতে ৮ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে পিটিয়ে জখম
- জামায়াতের দুর্গখ্যাত আগরদাঁড়িতে আ.লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা
- মার্চের ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজ জ্বালানি খালাস
- ‘যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই’
- বিয়ের শেরওয়ানি পড়ার স্বপ্ন ছিল কাল, আজ গায়ে কাফন
- দার্শনিক ইবনে তাইমিয়ার ধর্মতাত্ত্বিক ভাবনা: আধুনিক যুদ্ধবিগ্রহ ও হৃদয়বৃত্তির রক্তক্ষরণ
- ৬ ঘণ্টারও কম সময়ে সড়কে ঝরল ১৯ প্রাণ
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল ফিতর উদযাপন
- বন্দুক, কামান, মেশিনগান কিছুই জনগণের স্বাধীনতা রোধ করতে পারবে না
- গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওজোপাডিকো কর্মকর্তা নিহত
- জেলা মডেল মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত
- ঈদের দিনে সড়কে ঝরলো যুবকের প্রাণ
- ভারী বর্ষণে টুঙ্গিপাড়ায় মসজিদে নামাজ আদায়
- হিলি সীমান্তে ঈদ উপলক্ষে বিজিবি-বিএসএফের মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময়
- ‘বনলতা এক্সপ্রেস’ দেখা যাবে যেসব প্রেক্ষাগৃহে
- আজ বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী
- ভারত মহাসাগরে মার্কিন-যুক্তরাজ্য ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- দিনাজপুরে দেশের অন্যতম বুহৎ ঈদ জামাত অনুষ্ঠিত
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- বন্দুক, কামান, মেশিনগান কিছুই জনগণের স্বাধীনতা রোধ করতে পারবে না
- চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে লাশ হলেন চার ভাই
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- ১৮ মাস পর খুললো রাবিপ্রবির আবাসিক হল
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- বিয়ের শেরওয়ানি পড়ার স্বপ্ন ছিল কাল, আজ গায়ে কাফন
২২ মার্চ ২০২৬
- কুড়িগ্রামে শাবল দিয়ে বাবাকে হত্যা, ছেলে আটক
- ‘ফ্যাসিবাদ আমলে প্রকল্প শুরু হতো তবে শেষ হতো না’
- আশাশুনিতে ৮ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে পিটিয়ে জখম
- জামায়াতের দুর্গখ্যাত আগরদাঁড়িতে আ.লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা
- ‘যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই’
- বিয়ের শেরওয়ানি পড়ার স্বপ্ন ছিল কাল, আজ গায়ে কাফন
- ৬ ঘণ্টারও কম সময়ে সড়কে ঝরল ১৯ প্রাণ
-1.gif)








