ইফতারি নিয়ে দুই শিশুর বিরোধ
আশাশুনিতে ৮ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে পিটিয়ে জখম
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ছোট ভাইয়ের সাথে প্রতিবেশি এক যুবকের ইফতারি নিয়ে বিরোধকে কেন্দ্র করে অষ্টম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে বিবস্ত্র করে পেটানোর অভিযোগ উঠেছে। গত শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহাজনপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই ছাত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ, হামলাকারিদের ভয়ে ওই ছাত্রীর পরিবারের সদস্যরা বাড়িতে উঠতে পারছেন না। অভিযোগ দিলেও পুলিশ মামলা নেয়নি।
আহত মাদ্রাসা ছাত্রীর নাম সুমাইয়া সুলতানা। সে আশাশুনি উপজেলার মহাজনপুর গ্রামের ফজলুর রহমানের মেয়ে।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন সুমাইয়া সুলতানার পাশে অবস্থানকারি তার মা শাপলা খাতুন জানান, পেশাগত কারণে তিনি ও তার স্বামী ঢাকায় অবস্থান করেন। ঈদ উপলক্ষে তারা গত বৃহষ্পতিবার বাড়িতে আসেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তার ছেলে গোলাম মোস্তফা মহাজনপুর জামে মসজিদের মাঠে অন্যদের সাথে খেলা করছিল।
এ সময় ইফতারিকে কেন্দ্র করে গোলাম মোস্তফার সাথে প্রতিবেশি বাবলু সরদারের ছেলে সালমানের বচসা ও হাতাহাতি হয়। এ খবর পেয়ে বাবলু সরদার ইয়াছিন সরদার, তার ভাই ইয়াছিন সরদার, মোসলেম সরদার ও হোসেন সরদার বাড়িতে ঢুকে গোলামকে না পেয়ে তার বোন সুমাইয়াকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে মারতে প্রায় বিবস্ত্র করে ফেলে চলে যায়। চলে যাওয়ার আগে তারা পরিবারের ঈদ খরচ বাবদ সুমাইয়ার ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা ৬০ হাজার টাকা নিয়ে যায়। রাতেই সুমাইয়াকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তবে সুমাইয়ার চাচা আতাউর রহমান অভিযোগ করে বলেন, সুমাইয়াকে মারপিটের পরদিন দুপুরে তিনি থানায় অভিযোগ দিতে গেলে কর্তব্যরত উপপরিদর্শক তার অভিযোগ যথাযথ না লিখে একটি কাগজে সাক্ষর করিয়ে নিলেও রবিবার দুপুর পর্যন্ত মামলা হয়নি। পরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে রবিবার দুপুর একটার দিকে থানায় ডাকলে সংশোধনকৃত অভিযোগটি না নিয়ে কর্তব্যরত উপপরিদর্শক আব্দুস সালাম তাকে লাথি মেরে থানা থেকে বের করে দেওয়ার হুমকি দেন। এমনকি হামলাকারিদের ভয়ে তারা বাড়িতে উঠতে পারছেন না।
মহাজনপুর গ্রামের মোসলেম সরদার শুক্রবার বিকেলে গোলাম মোস্তফা তার(মোসলেম) ভাইপো সালমানকে মারপিট করে। এ নিয়ে প্রতিবাদ করলে গোলাম মোস্তফার চাচা আতাউর রহমান রাগন্বিত হয়ে ইয়াছিনকে মারপিট করতে যায়। এ সময় উভয়ের মধ্যে হাতাহাতি হলেও সুমাইয়াকে মারপিটের কোন ঘটনা ঘটেনি।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহম্মেদ খান জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তাধীন রয়েছে। মামলার ব্যাপারে আজই সিদ্ধান্ত নেওয়া হবে।
(আরকে/এসপি/মার্চ ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- কবে চালু হবে ৬৩ কোটি টাকার গড়াই সেতু, জানালেন আইনমন্ত্রী
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ইরান যুদ্ধে কূল-কিনারা না পেয়ে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্প
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুড়িগ্রামে শাবল দিয়ে বাবাকে হত্যা, ছেলে আটক
- ‘ফ্যাসিবাদ আমলে প্রকল্প শুরু হতো তবে শেষ হতো না’
- ‘এখন অন্তত মানুষ নির্ভয়ে কথা বলতে পারছে’
- আশাশুনিতে ৮ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে পিটিয়ে জখম
- জামায়াতের দুর্গখ্যাত আগরদাঁড়িতে আ.লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা
- মার্চের ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজ জ্বালানি খালাস
- ‘যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই’
- বিয়ের শেরওয়ানি পড়ার স্বপ্ন ছিল কাল, আজ গায়ে কাফন
- দার্শনিক ইবনে তাইমিয়ার ধর্মতাত্ত্বিক ভাবনা: আধুনিক যুদ্ধবিগ্রহ ও হৃদয়বৃত্তির রক্তক্ষরণ
- ৬ ঘণ্টারও কম সময়ে সড়কে ঝরল ১৯ প্রাণ
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল ফিতর উদযাপন
- বন্দুক, কামান, মেশিনগান কিছুই জনগণের স্বাধীনতা রোধ করতে পারবে না
- গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওজোপাডিকো কর্মকর্তা নিহত
- জেলা মডেল মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত
- ঈদের দিনে সড়কে ঝরলো যুবকের প্রাণ
- ভারী বর্ষণে টুঙ্গিপাড়ায় মসজিদে নামাজ আদায়
- হিলি সীমান্তে ঈদ উপলক্ষে বিজিবি-বিএসএফের মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময়
- ‘বনলতা এক্সপ্রেস’ দেখা যাবে যেসব প্রেক্ষাগৃহে
- আজ বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী
- ভারত মহাসাগরে মার্কিন-যুক্তরাজ্য ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- দিনাজপুরে দেশের অন্যতম বুহৎ ঈদ জামাত অনুষ্ঠিত
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- বন্দুক, কামান, মেশিনগান কিছুই জনগণের স্বাধীনতা রোধ করতে পারবে না
- চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে লাশ হলেন চার ভাই
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- ১৮ মাস পর খুললো রাবিপ্রবির আবাসিক হল
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- বিয়ের শেরওয়ানি পড়ার স্বপ্ন ছিল কাল, আজ গায়ে কাফন
২২ মার্চ ২০২৬
- কুড়িগ্রামে শাবল দিয়ে বাবাকে হত্যা, ছেলে আটক
- ‘ফ্যাসিবাদ আমলে প্রকল্প শুরু হতো তবে শেষ হতো না’
- আশাশুনিতে ৮ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে পিটিয়ে জখম
- জামায়াতের দুর্গখ্যাত আগরদাঁড়িতে আ.লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা
- ‘যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই’
- বিয়ের শেরওয়ানি পড়ার স্বপ্ন ছিল কাল, আজ গায়ে কাফন
- ৬ ঘণ্টারও কম সময়ে সড়কে ঝরল ১৯ প্রাণ
-1.gif)








