দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ
ফরিদপুরে ছাত্রদল নেতা বহিস্কার
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি: ফরিদপুরে কোতয়ালি থানা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সোহেল মন্সীকে চুড়ান্তভাবে বহিস্কার করেছে ফরিদপুর জেলা ছাত্রদল। সোহেল মুন্সীর বিরুদ্ধে ছাত্রদলের গঠনতন্ত্র ও নীতিমালা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমানিত হওয়ায় তাৎক্ষণিক জরুরি সিদ্ধান্তে তাকে চুড়ান্তভাবে বহিস্কার ফরিদপুর জেলা ছাত্রদল।
আজ সোমবার সকালের দিকে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস এর সিদ্ধান্তের বরাত দিয়ে, জেলা ছাত্রদলের সহ-সভাপতি পদ মর্যাদায় সংগঠনটির দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা ছাত্রদল নেতা এনামুল করিম (রেজা) স্বাক্ষরিত এক বহিস্কার আদেশের চিঠি থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
থানা ছাত্রদল নেতা সোহেল মুন্সীকে চুড়ান্তভাবে বহিস্কারের এ চিঠিটি সোমবার দুপুরের দিকে জেলা ছাত্রদল নেতা এনামুল করিম রেজা তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে পোস্ট করলে মুহুর্তেই সেটি ডাউনলোড করে অনেককেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করতে দেখা গেছে।
এ চিঠিতে উল্লেখ করা হয়, সোহেল মুন্সির বিরুদ্ধে সংগঠনের আদর্শ, ঐক্য ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়—এমন কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট ও প্রমাণিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) এবং সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস-এর সিদ্ধান্ত অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে, আজ সোমবার (২৩ মার্চ) এ থেকে এ আদেশ বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ কর হয়। এছাড়া, বহিস্কারের পর থেকে তার কোনো বক্তব্য, কার্যক্রম বা পরিচয়ের দায়ভার ফরিদপুর জেলা ছাত্রদল বহন করবে না বলেও জানানো হয়।
উল্লেখ্য করা যেতে পারে, চাঁদাবাজি ও স্থানীয় এক ইউনিয়ন বিএনপি নেতাকে মারধরের অভিযোগে ঠিক এক মাস আগে (২৩ ফেব্রুয়ারি) সোহেল মুন্সীকে কারণ দর্শানো নোটিশ দিয়েছিলো জেলা ছাত্রদল। ওই ঘটনাগুলোর সাংগঠনিক তদন্ত চলাকালীন ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ গ্রামের প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি একাধিক ব্যক্তিকে কুপিয়ে জখমের ঘটনায় সোহেল মুন্সীর নাম জড়িয়ে পড়লে ফরিদপুর জেলা ছাত্রদল দলীয় শৃঙ্খলা রক্ষা ও ভাবমূর্তি অক্ষুন্ন রাখার স্বার্থে সোহেল মুন্সীকে কোতয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহবায়কের পদ থেকে চুড়ান্তভাবে বহিস্কারের সিন্ধান্ত গ্রহণ করেছে বলে উত্তরাধিকার ৭১ নিউজকে নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা বিএনপি ও জেলা ছাত্রদলের একাধিক নেতৃবৃন্দ।
(আরআর/এসপি/মার্চ ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








