E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মুকসুদপুরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

২০২৬ মার্চ ২৪ ১৭:৫৪:২৮
মুকসুদপুরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইক চাপায় আবুজর গিফারী (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ ) বিকালে  মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের বনগ্রাম- সিন্দিয়াঘাট সড়কের কঠুরাকান্দি  ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবুজর গিফারী স্থানীয় একটি দোকান থেকে চিপস কিনে বাড়ি ফেরার পথে হাসান মোল্লা (৩৫) নামের এক ব্যক্তির চালিত ব্যাটারিচালিত ইজিবাইক পেছন দিক থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৬টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ওই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(টিবি/এসপি/মার্চ ২৪, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test