সাতক্ষীরায় শিশু রিয়ান হত্যা, দুই মাসেও কোন অগ্রগতি নেই
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের আখড়াখোলা গ্রামের প্লে শ্রেণীর পড়ুয়া সেহজাদ হোসেন রিয়ান হত্যা মামলায় গত দুই মাসেও কোন ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। ফলে এ মামলায় ন্যয় বিচার পাওয়া নিয়ে আশঙ্কা করছেন মামলার বাদি।
মামলার বাদি সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের শাহাদাৎ হোসেন জানান, তার ছেলে আলহ্বাজ্ব সোয়েব হোসেন প্রিক্যাডেট স্কুলে প্লে শ্রেণীর পড়ুয়া সেহজাদ হোসেন রিয়ান (৬) গত ২৩ জানুয়ারি বিকেলে তার নানা মুকুন্দপুর গ্রামের মতিয়ার রহমানের বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। ২৫ জানুয়ারি সকালে তার মামা মেহেদী হাসানের মাছের ঘের থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় তিনি কারো নাম উল্লেখ না করে ২৬ জানুয়ারি থানায় হত্যা ও লাশ গুমের চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলার পরপরই তারা রিয়ানকে বাইসাইকেলে করে নিয়ে যাওয়ার সিসি টিভি ফুটেজসহ মটর সাইকলে অন্যত্র নিয়ে যাওয়ার বাস্তবসম্মত তথ্য পুলিশসহ ছায়া তদন্তকারি কর্মকর্তাদের দেন। সন্দিগ্ধ আসামী হিসেবে পরদিন একই এলাকার আহাদুজ্জামান ও আবু তালেবের ছেলে রাকিবকে পুলিশ আটক করে। পরদিন রাকিবকে তার বাবা গ্রাম পুলিশ আবু তালেব মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়।
আহাদুজ্জামানকে আদালতের মাধ্যমে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও তদন্তকারি কর্মকর্তা সদর থানার পুলিশ পরিদর্শক সুশান্ত ঘোষ তার কাছ থেকে কোন ক্লু উদ্ধার করতে পারেননি বলে জানান। রিমান্ড শুনানি চলাকালে বিচারক বিলাস মন্ডল মামলার তদন্তকারি কর্মকর্তা সুশান্ত ঘোষের কাছে আসামী ধরা সংক্রান্ত কোন সিডি না থাকায় তাকে ভৎসনা করেন। এছাড়া কারাগারে থাকা অবস্থায় ঘটনাস্থলে স্কেচ ম্যাপ তৈরি করতে গেলে তদন্তকারি কর্মকর্তাকে হুমকি ধামকিও দেয় আসামীর লোকজন। ফলে তিনি এ মামলার তদন্তভার অন্য কোন সংস্থার কাছে নেওয়ার জন্য তাকে (বাদি) আদালতে আবেদন করতে বলেন।
এদিকে নিহত রিয়ানের নানা মতিয়ার রহমান বলেন, তার ঘেরে কিছুদিন নৈশপ্রহরী হিসেবে কাজ করতো গ্রেপ্তারকৃত আহাদুজ্জামান। এ সময় তার ঘেরে ৩৫ হাজার টাকার মাছ চুরি হয়। চুরির সঙ্গে আহাদ জড়িত ছিল এটা নিশ্চিত হয়ে তার বেতন বাবদ তিন হাজার টাকা বকেয়া ছিল। এ টাকা পেতে চলতি বছরের জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের শেষের দিকে আহাদুজ্জামান টাকার দাবিতে তাকে হুমকি দেয়। টাকা না দিলে পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করা হয়। আহাদুজ্জামান ছাড়াও তাকে হুমকি দেয় ও আসাদুজ্জামানের ছেলে ভাটা শ্রমিক শফিকুল ইসলাম, একই গ্রামের সামছুদ্দিনের ছেলে মাসুদ (আহাদুজ্জামানের চাচাত মামা), গোলাম মাহদুদের ছেলে হাসিব ও আবু তালেবের ছেলে রাকিব। রিয়ানের লাশ উদ্ধারের পরপরই শফিকুল, হাসিব, মাসুদ আত্মগোপন করে। ওইসব আত্মগোপনকারিসহ আহাদুজ্জামান ও রাকিব তার নাতি রিয়ান হত্যার সঙ্গে জড়িত বলে তিনি আশঙ্কা করলেও ঘটনার দুই মাস পার হলেও পুলিশ তাদের টিকি স্পর্শ করতে পারেনি।
এদিকে মামলা সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক সুশান্ত কুমার ঘোষ মামলার তদন্তভার অন্য সংস্থার কাছে নেওয়ার জন্য বাদিকে আদালতে আবেদন করার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের করতে গেলে পুলিশ হেডকোয়ার্টার ঘুরে আসতে হয় তাই তিনি দ্রুত করার জন্য বাদিকে আদালতে যাওয়ার পরামর্শ দেন।
তবে মামলার অগ্রগতি না থাকার ব্যাপারে তিনি বলেন, ময়না তদন্তে পানিতে ডুবে রিয়ানের মৃত্য হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তাই ফরেনসিক প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না । তাই তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেই অন্য কাউকে গ্রেপ্তার না করে গোপনে তদন্ত করে যাচ্ছেন।
(আরকে/এসপি/মার্চ ২৪, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে আগুন নিভাতে গিয়ে যুবক নিহত
- কালুখালীতে ফিটনেস ও রেজিষ্ট্রেশনবিহীন বাসের সুপারভাইজারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড
- নড়াইলে ঘোড়দৌড় প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল
- টুঙ্গিপাড়ায় প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা গ্রেপ্তার
- রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ
- গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা
- ইরান যুদ্ধ থেকে ফিরে যাচ্ছে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ
- জামালপুরে জাতীয় নাগরিক পার্টির ঈদ পুনর্মিলনী
- বিস্ফোরণে আহত মাদ্রাসা শিক্ষার্থীর বাড়িতে পুলিশের বোম বিশেষজ্ঞ টিম
- সাতক্ষীরায় শিশু রিয়ান হত্যা, দুই মাসেও কোন অগ্রগতি নেই
- চাঁদা না দেওয়ায় পৌর কাউন্সিলরের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ
- বগুড়ায় অটোভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু, চালক গ্রেফতার
- গোপালগঞ্জে জ্বালানি সংকট: একাধিক পাম্প ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত তেল
- জামিন পেলেন ইনু-মেনন-মানিক
- নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির দ্বিবার্ষিক কমিটি গঠন ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন
- ফুলপুরে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- অভাবের ঈদ বনাম বিত্তবানের বিলাসিতা
- নড়াইলে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫
- ‘এক সপ্তাহের মধ্যে ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন জমা দেব’
- একাত্তরের গণহত্যা: মার্কিন কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাক দোসরদের বর্বরতা
- লালপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩
- যুক্তরাষ্ট্র থামলেও ইসরাইল থামছে না!
- মুকসুদপুরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু
- লিটারে ৯০ টাকা বাড়ালো উড়োজাহাজের জ্বালানির দাম
- ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- ১৮ মাস পর খুললো রাবিপ্রবির আবাসিক হল
- চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে লাশ হলেন চার ভাই
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
- যশোরে এইচডিও এর কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
২৪ মার্চ ২০২৬
- গোপালগঞ্জে আগুন নিভাতে গিয়ে যুবক নিহত
- কালুখালীতে ফিটনেস ও রেজিষ্ট্রেশনবিহীন বাসের সুপারভাইজারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড
- নড়াইলে ঘোড়দৌড় প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল
- টুঙ্গিপাড়ায় প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা গ্রেপ্তার
- রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ
- গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা
- জামালপুরে জাতীয় নাগরিক পার্টির ঈদ পুনর্মিলনী
- বিস্ফোরণে আহত মাদ্রাসা শিক্ষার্থীর বাড়িতে পুলিশের বোম বিশেষজ্ঞ টিম
- সাতক্ষীরায় শিশু রিয়ান হত্যা, দুই মাসেও কোন অগ্রগতি নেই
- চাঁদা না দেওয়ায় পৌর কাউন্সিলরের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ
- বগুড়ায় অটোভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু, চালক গ্রেফতার
- গোপালগঞ্জে জ্বালানি সংকট: একাধিক পাম্প ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত তেল
- নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির দ্বিবার্ষিক কমিটি গঠন ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন
- ফুলপুরে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- নড়াইলে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫
- লালপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩
- মুকসুদপুরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু
- টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে গুরুতর আহত মাদ্রাসা ছাত্র, পুলিশ পাহারায় চিকিৎসা
- ঈদের ছুটিতে পর্যটকের ঢল, পাহাড়-লেকের মিতালীতে মুখরিত কাপ্তাই
- কালিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ঈশ্বরদীতে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩০
-1.gif)








