E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা

২০২৬ মার্চ ২৪ ১৯:০৯:৫০
গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামানের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ এ সংবর্ধনা অনু্ষ্ঠানের আয়োজন করে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের হল রুমে নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডঃ কে এম বাবর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহম্মেদ প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান বলেন, স্বাধীনতার মাসে জেলা পরিষদ মুক্তিযোদ্ধাদের সম্মান জানাবে। গোপালগঞ্জ জেলাকে একটি সুন্দর ও অধুনিক জেলা হিসাবে গড়ে তোলা হবে।

একই অনুষ্ঠানে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর বলেন, গোপালগঞ্জ জেলাকে মাদক, সন্ত্রাসমুক্ত জেলা হিসাবে গোড়ে তোলা হবে। আমরা সবাই এক হয়ে গোপালগঞ্জ-০২ আসনকে একটি মডেল আসন হিসাবে গড়ে তুলবো।

(টিবি/এসপি/মার্চ ২৪, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test